
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমার এলাকায় ওয়াজ যেমন চলবে, তেমনি কীর্তন ও বাউলগানও চলবে। বাউলগান ও মাজার সংস্কৃতিতে কোনো বাধা মেনে নেওয়া হবে না।’
বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠান আয়োজন করে আবদুল কাদির শাহ পাঠাগার। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা আতাউর রহমান বাবুল।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘গত ১৮ মাস অন্তর্বর্তীকালীন সময়ে আমরা দেখেছি কীভাবে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউলগানের আসরে বাধা দেওয়া হয়েছে। যারা বাউল গান করে, তাদের হেনস্তা করা হয়েছে বা জেলে পাঠানো হয়েছে। আমি এসব দেখেছি এবং প্রতিবাদ করেছি।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, যত দিন আমি এই এলাকার দায়িত্বে থাকব, এখানে ওয়াজ চলবে, কীর্তন চলবে, বাউলগান চলবে। আমাদের দায়িত্ব বাংলাদেশের সৃষ্টি ও সংস্কৃতিকে লালন করে এগিয়ে নেওয়া। নতুন প্রজন্মকে আমাদের কৃষ্টি-সংস্কৃতি জানানোও আমাদের দায়িত্ব। বাউলগান ও মাজারের সঙ্গে যুক্ত মানুষেরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।’

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে পৌর শহরের আলালপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুলে মা-বাবাকে মারধর এবং অপমান সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। জামালপুর সদর থানায় গতকাল বৃহস্পতিবার রাতে এই মামলা করেন মারা যাওয়া নারীর ছেলে সজীব। এতে ১০ জনকে আসামি করা হয়। মামলার পর সদর থানা-পুলিশ রাতেই
১৬ মিনিট আগে
বরগুনায় আমতলীতে সোহাগ হাওলাদার নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর স্ত্রী তানজিলা আক্তারের দাবি, মাদক কারবারিতে বাধা দেওয়ায় তাঁর স্বামীকে কুপিয়ে জখম করেছেন স্থানীয় অমিত মৃধা ও শিমুল মৃধা নামের দুই ভাই ও তাঁদের লোকজন।
১৯ মিনিট আগে
যশোর-নড়াইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসের যাত্রীরা অক্ষত রয়েছেন। আজ শুক্রবার বিকেলে মহাসড়কের ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে