
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শুক্রবার ভোরে রাজধানী ঢাকার রমনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি বিশেষ দল ঢাকা মেট্রোপলিটন এলাকার রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি।
জানা গেছে, তিন বারের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা (মামলা নম্বর-১৫) করা হয়েছিল। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জিন্নাহকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে পৌর শহরের আলালপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুলে মা-বাবাকে মারধর এবং অপমান সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। জামালপুর সদর থানায় গতকাল বৃহস্পতিবার রাতে এই মামলা করেন মারা যাওয়া নারীর ছেলে সজীব। এতে ১০ জনকে আসামি করা হয়। মামলার পর সদর থানা-পুলিশ রাতেই
১৬ মিনিট আগে
বরগুনায় আমতলীতে সোহাগ হাওলাদার নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর স্ত্রী তানজিলা আক্তারের দাবি, মাদক কারবারিতে বাধা দেওয়ায় তাঁর স্বামীকে কুপিয়ে জখম করেছেন স্থানীয় অমিত মৃধা ও শিমুল মৃধা নামের দুই ভাই ও তাঁদের লোকজন।
১৯ মিনিট আগে
যশোর-নড়াইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসের যাত্রীরা অক্ষত রয়েছেন। আজ শুক্রবার বিকেলে মহাসড়কের ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে