
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর সিফাত (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার সকাল ১০টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিফাত কক্সবাজারের উখিয়া থানার সেফট আলী এলাকার আমান উল্লাহর ছেলে। সে বাঁশবাড়িয়া ফেরিঘাট অ্যাপ্রোচ সড়কে ঢালাই শ্রমিক হিসেবে কাজ করত।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে সিফাত তার সহকর্মী ও বন্ধু মোবারককে সঙ্গে নিয়ে ঘুরতে যায় বাঁশবাড়িয়া ফেরিঘাটে। এ সময় তারা দুজনে সমুদ্রে গোসলে নামে। সিফাত সাঁতরে সাগরে থাকা একটি ফেরির দিকে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ তীব্র স্রোতের মুখে পড়ে তলিয়ে যায়।
ঘটনার পর ফেরিঘাটে থাকা লোকজন সিফাতকে উদ্ধারের চেষ্টা চালান। তবে প্রবল স্রোতের কারণে তাঁরা ব্যর্থ হন। পরে স্থানীয়রা বিষয়টি কুমিরা ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এর পরও স্রোতের তীব্রতার কারণে নিখোঁজ কিশোরকে খুঁজে পাওয়া যায়নি।

পরে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং রাতভর উদ্ধার তৎপরতা চালায়। রাত ২টা থেকে ৫টা পর্যন্ত উত্তাল ঢেউ ও জোয়ারের কারণে অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
রোববার সকাল থেকে আবারও অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। সকাল ১০টার দিকে বাঁশবাড়িয়া ফেরিঘাটসংলগ্ন সমুদ্র উপকূলে সিফাতের মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ জানান, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও তাদের ইউনিট যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। উত্তাল সাগর ও জোয়ারের কারণে অভিযান চালাতে বেগ পেতে হয়।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে