
যশোরে চারটি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে তিন দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে। বিশ্ব নাট্য দিবস ২০২৬ উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও গণনাট্য সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। পরে নাটকের বিভিন্ন চরিত্রের কস্টিউম পরিধান করে সাংস্কৃতিক কর্মীরা শহরে শোভাযাত্রা বের করেন।
টাউন হল ময়দান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি দড়াটানা চিত্রা মোড় হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। বিশ্ব নাট্য দিবস উদ্যাপন পর্ষদ, যশোরের আয়োজনে যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চ ও শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে যশোরের প্রখ্যাত নাট্যজন বৈদ্যনাথ সাহার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পুনশ্চ যশোর গণনাট্য সংগীত ও নৃত্যবিতানের শিল্পীরা গণনাট্যের নৃত্য পরিবেশন করেন। এ সময় দুটি ভেন্যুতে পরপর চারটি নাটক মঞ্চস্থ হয়। টাউন হলে শেকড় যশোর ‘পাওনাগণ্ডা’, তির্যক যশোর ‘উচ্চারণ বিভ্রাট’ এবং বিবর্তন যশোর ‘গুপ্তবিদ্যা’ নাটক মঞ্চস্থ করে। এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে শব্দ থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হয় জনপ্রিয় নাটক ‘ফ্রাঙ্কেনস্টাইন’। নাট্য উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নাট্যকর্মী আর নাট্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় দুটি ভেন্যু।
নাট্য উৎসবের আহ্বায়ক নওরোজ আলম খান চপল বলেন, ‘মঞ্চ নাটক কেবল বিনোদন নয়, বরং সমাজের অসংগতি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বৈষম্য ও কুসংস্কারগুলো অত্যন্ত সাহসিকতার সঙ্গে তুলে ধরে। তারই ধারাবাহিকতায় বিশ্বনাট্য দিবস উপলক্ষে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো নাট্য উৎসবের আয়োজন করেছে।’
উৎসবের দ্বিতীয় দিন (২৮ মার্চ) শনিবার বিকেল সাড়ে ৫টায় টাউন হল মাঠে মঞ্চস্থ হবে ‘গুপ্ত’, ‘পাথর’, ‘কণ্ঠরোধের শব্দযুদ্ধ’, ‘যুদ্ধযন্ত্র’ এবং ‘অজ্ঞাতনামা’। তৃতীয় দিন (২৯ মার্চ) রোববার সমাপনী দিনে পরিবেশিত হবে ‘এবং সাবধান’, ‘জীবন’, ‘মানুষ’, ‘বৈতংসিক’ এবং ‘আঁধার পালা’।

রাজধানীর উত্তরায় গাড়িচাপায় মমিনুল হক (৪৯) নামের একজন নিহত হয়েছেন। তিনি একজন পুলিশ কনস্টেবলের বাবা। আজ শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরা পূর্ব থানাধীন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তর-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতা-কর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই...
৩৮ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় অবৈধভাবে মজুত করা প্রায় ৮০০ লিটার পেট্রল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে এনায়েতুর রহমান ওরফে এনায়েতউল্লার...
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অপপ্রচার করা আজিজুল হক (৩৫) নামের এক জামায়াত নেতাকে মামলা ছাড়াই আদালতে পাঠিয়েছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান। আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মুক্তাগাছা থানা-পুলিশ ৫৪ ধারায় আজিজুল হককে...
১ ঘণ্টা আগে