Ajker Patrika

শ্রীমঙ্গলে মাছ শিকারের জালে মিলল অজগর

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে মাছ শিকারের জালে মিলল অজগর
শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, আজ সকালে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামে দুই ব্যক্তি মাছ ধরতে যাওয়ার সময় হঠাৎ তাদের জালে একটি সাপ দেখতে পান। সাপটি দেখে তারা ভয় পেয়ে জাল রেখে চলে যান। পরবর্তীতে ঘটনাটি সাবেক চেয়ারম্যান সোনা মিয়া সাহেবের নাতি কয়েছ আহমদকে জানানো হয়। এর পর দ্রুত তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে সাপটিকে উদ্ধারের অনুরোধ জানান। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে জালের মধ্যে অজগর সাপটিকে দেখতে পান। দীর্ঘ এক ঘণ্টার চেষ্টার পর ওই অজগরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাপটি বনে অবমুক্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত