
খুলনায় লেভেল ক্রসিংয়ে উঠে যাওয়া প্রাইভেট কারে ট্রেনের ধাক্কায় গাড়ির চার যাত্রী আহত হয়েছেন। আজ রোববার বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকার লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়।
আহত ব্যক্তিরা হলেন সানি (২৫), আইমুল দিপু (২৩), অমিত (২৫) ও অজ্ঞাতনামা একজন। তাঁদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। অপর দুজন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে দুজনের বাড়ি শিরোমনি এলাকায়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, বিকেল ৫টার দিকে মশিয়ালী মাঠে ক্রিকেট অনুশীলন শেষে ওই চার যুবক একটি প্রাইভেট কারে বাড়ি ফিরছিলেন। এ সময় সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে যাত্রী নিয়ে খুলনা আসছিল। ট্রেন আসার আগে গেটম্যান ক্রসিংয়ের প্রতিবন্ধক দণ্ড নামাচ্ছিলেন, এমন সময় প্রাইভেট কারটি লেভেল ক্রসিং দ্রুত পার হওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ট্রেনটি প্রাইভেট কারকে সজোরে ধাক্কা দেয় এবং গাড়িটি দুমড়েমুচড়ে পাশে ছিটকে পড়ে।
খুলনা রেলওয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, ট্রেনের ধাক্কায় চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানতে চাইলে খানজাহান আলী থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, চালক ট্রেনটি দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। দুজন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা পেট্রল গায়েবের অভিযোগ-সংক্রান্ত সংবাদ ‘ভুলভাবে উপস্থাপন’ করা হয়েছে বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। অভিযানে জব্দ হওয়া ৩৭৬ লিটার পেট্রল প্রতি লিটার ১১৬ টাকা দরে বিক্রি করে ৪৩ হাজার ৬১৬ টাকা সরকারি কোষাগারে...
২ মিনিট আগে
স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই প্রসূতি (সিজারিয়ান) অস্ত্রোপচারসহ (অপারেশন) অন্যান্য চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ‘মায়ান জেনারেল হাসপাতাল’ বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ রোববার (২৯ মার্চ) বিকেলে শহরের উত্তর বাজার এলাকায় অবস্থিত বেসরকারি হাসপাতালটিতে....
১৪ মিনিট আগে
কুমিল্লার পদুয়ার বাজারে লেভেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের গাফিলতির প্রমাণ পেয়েছে। তদন্ত প্রতিবেদনে রেলওয়ে, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্বে গাফিলতির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।
১৮ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএনসিএসএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপপরিচালক মো. রাজিউর রহমান (ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উপপরিচালক
৩১ মিনিট আগে