
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
অভিনন্দন জানিয়ে সংগঠনটির সভাপতি মো. নুরুল ইসলাম জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, জীবনযাত্রার মানোন্নয়ন ও সময়োপযোগী বেতনকাঠামো নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, করপোরেশন ও অন্যান্য দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ ঘোষণা করা হয়েছে, যা আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
নেতারা বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে অগ্রসর হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এর ফলে তাঁদের কর্মোদ্যম ও কর্মস্পৃহা বাড়বে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সিলেকশন গ্রেড ও টাইম-স্কেল সুবিধা ২০১৫ সালের বেতনকাঠামোয় বাতিল করা হয়েছিল। জাতীয় বেতন স্কেল-২০২৬-এ এ দুটি সুবিধা পুনর্বহালের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন, মহাসমাবেশ, সংবাদ সম্মেলন এবং সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে দাবি তুলে এসেছে। তাঁদের মতে, দীর্ঘদিনের সেই প্রচেষ্টার ফল হিসেবেই নতুন জাতীয় বেতন স্কেল ঘোষিত হয়েছে।
নেতারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত এবং যুগোপযোগী বেতনকাঠামো তাঁদের জীবনমান উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক দক্ষতা ও জনসেবার মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
পরিশেষে, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে সরকারের এই উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সংগঠনটির নেতারা সরকারের প্রতি পুনরায় ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সেক্রেটারি মোজাহিদুল ইসলাম সেলিম, যুগ্ম মহাসচিব আবুল হাসনাত সোহেল, আশিকুল হক শহিদ, ওবায়দুল ইসলাম রবি, সিনিয়র সহসভাপতি কাজী জহির, হান্নান, কার্যকরী সভাপতি মোহাম্মদ হোসেন, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ।

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
৩ মিনিট আগে
ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১৭ জুন থেকে ১০ দিনব্যাপী ৪১তম শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে। সোমবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এই মাহফিল। এতে দেশ-বিদেশের আলেমরা অংশ নেবেন।
২৫ মিনিট আগে