
ফরিদপুরের নগরকান্দায় সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগম নামের ষাটোর্ধ্ব এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ওই নারী এলাকার মৃত জমির ভূঁইয়ার স্ত্রী। তিনি বাড়িতে একা বাস করতেন। তাঁর কোনো ছেলে নেই। দুই মেয়ের বিয়ে হয়েছে। আজ সকালে স্থানীয়রা ঢাকনা খোলা অবস্থায় সেপটিক ট্যাংকের ভেতরে তাঁর লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করে।
একই এলাকায় থাকা নিহতের মেয়ের জামাই আব্দুল কুদ্দুস জানান, তাঁর শাশুড়ি প্রতিদিনের মতো একাই বাড়িতে ছিলেন এবং রোজা রেখেছিলেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর সঙ্গে শেষবার ফোনে কথা হয়। সকালে খবর পান, বাড়ির সেপটিক ট্যাংকে তাঁর লাশ পাওয়া গেছে। তিনি আরও জানান, ঘরের ভেতর থেকে ট্যাংক পর্যন্ত লাশ টেনে নেওয়ার ছাপ দেখা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। নিহত নারী দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শহরতলির খাদিমপাড়া ইউনিয়নের খিদিরপুর, দলইপাড়া, দত্তগ্রাম ও রুস্তমপুর এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত ললী ছড়া উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ওই ছড়ার জমি দখল করে ঘর বানানোর কারণে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা বিরাজ করছে।
১৯ মিনিট আগে
যশোরের মনিরামপুরে ধানের গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন উপজেলার খেদাপাড়া বাজার থেকে এই তেল জব্দ করেন। এই তেল মনিরামপুর বাজারে ফিলিং স্টেশনে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
২৪ মিনিট আগে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গরুর জন্য কাঁচা ধান কেটে নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিল্লাল আহমেদ (৫০) নামের একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৫ জন। গতকাল শুক্রবার (২৭ মার্চ) বিকেলে দেওয়াননগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
উভয় পক্ষই ব্যবসায়ী। সহজভাবে আমরা এটার সমাধান চাই। এটা ছোট্ট একটি ঘটনা। আমরা বসে ১০ মিনিটে সমাধান করতে পারব। এখানে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানেই বিষয়টা শেষ করি। এটা একধরনের ভুল-বোঝাবুঝি। কোনো বিরাগভাজনের সুযোগ নাই...
৩৭ মিনিট আগে