
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দোকান ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে ফুটপাত ছাড়ার জন্য সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (মো. আবুল হাসনাত)। নির্বিঘ্নে যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলকারীদর গত ২৫ ফেব্রুয়ারি তিনি এই আলটিমেটাম দিয়েছিলেন। কিন্তু গতকাল মঙ্গলবার সাত দিন পেরিয়ে গেলেও ফুটপাত দখলমুক্ত হয়নি।
দেবিদ্বার নিউমার্কেট এলাকায় ঘুরে দেখা যায়, ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা আগের মতো ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। পথচারীদের চলাচলে ভোগান্তি অব্যাহত রয়েছে। সড়ক সংকুচিত হয়ে যাওয়ায় ক্ষণে ক্ষণে যানজটেরও সৃষ্টি হচ্ছে।
জানা গেছে, ব্যবসায়ীদের জন্য পুরান বাজারে পৌরসভার নির্মিত কিচেন মার্কেটে ৬ মাস বিনা ভাড়ায় ব্যবসার সুযোগ দেওয়ার কথা বলা হলেও তাঁরা সেখানে যেতে আগ্রহ দেখাচ্ছেন না। অন্যদিকে জেলা পরিষদ মার্কেটের নিচতলার অংশ প্রস্তুত করার কাজ চলতে দেখা গেছে।
ফুটপাত দখল করে ব্যবসা করা কয়েকজন বলেন, আমরা এখান থেকে সরে গেলে ব্যবসা হবে না। যদি কাঁচাবাজার, মাছ-মাংস ও সবজির বাজারসহ সবকিছু একসঙ্গে স্থানান্তর করা হয়, তাহলে আমরাও সেখানে যাব।
এর আগে ২৫ ফেব্রুয়ারি দুপুরে আইনশৃঙ্খলা সভায় এবং বিকেলে বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি তিন দিনের মধ্যে ফুটপাত ছেড়ে নির্ধারিত স্থানে সরে যাওয়ার আহ্বান জানান।
এ সময় জনদুর্ভোগ সৃষ্টি করে ফুটপাত দখলে রেখে ব্যবসা পরিচালনায় ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, নাগরিক সুবিধা বিঘ্নিত করে কোনোভাবেই ফুটপাতে ব্যবসা করতে দেওয়া হবে না। ব্যবসায়ীদের জেলা পরিষদ মার্কেট অথবা পৌরসভার মার্কেটে বসতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, পুরান বাজারের পৌরসভার কিচেন মার্কেটে ব্যবসায়ীরা ৬ মাস বিনা ভাড়ায় ব্যবসা করতে পারবেন।
তবে সংসদ সদস্যের ঘোষণার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, ‘জেলা পরিষদ মার্কেট নিয়ে প্রশাসনিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি ব্যক্তিগতভাবে কিছু বলে থাকলে, সেটি তাঁর বক্তব্য। ইজারা ছাড়া জেলা পরিষদ মার্কেটে কাউকে বসানোর এখতিয়ার আমাদের নেই।’

বরগুনার তালতলী উপজেলার ৯টি খাল খননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সদস্য ও নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান বাচ্চু ও তাঁর লোকজন খালগুলো খনন করছেন। দায়সারা খনন করে খালের বাঁধ কেটে পানি প্রবেশ করানো হচ্ছে; যাতে খাল খননের অনিয়ম ধরা না পড়ে।
৩ ঘণ্টা আগে
আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে দোল খাচ্ছে আমের মুকুল। সোনালি মুকুলে ভরে উঠেছে আমবাগানগুলো। তবে আবহাওয়া বিরূপ হলে আমের ফলন কেমন হবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা। সেই সঙ্গে বাগান চাষে বাড়ছে উৎপাদন খরচ। তাই আম বিক্রি করে উৎপাদন খরচ উঠিয়ে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে...
৪ ঘণ্টা আগে
গতকাল মেলায় প্রবেশ করতেই ঢাকের মৃদু আওয়াজ। রমনা কালীমন্দিরের দিকে বেশ ভিড়। সেখানে উপস্থিত লোকজনের পরনে নতুন জামাকাপড়। অনেকের মুখে আবিরের রং। দোলযাত্রায় আসা পুণ্যার্থী তারা। সেখান থেকে দুই তরুণী মেলায় ঢুকে পড়লেন হাতে আবির নিয়ে। খানিক মাখিয়ে দিলেন বন্ধুদের। আবিরের সেই রং যেন ছড়িয়ে পড়ল পুরো মেলায়।
৪ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ব্যবহার করে ইট প্রস্তুত করায় তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা...
৬ ঘণ্টা আগে