
চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলির মামলায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ঘটনার এক মাস পর সৈয়দ মো. মুজিবুল হক নামের ওই ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে জেলার হাটহাজারী থানার মাদার্শা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার র্যাব-৭-এর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীতে চাঁদা দাবি করে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় এক আসামি হাটহাজারীতে অবস্থানের তথ্য পেয়ে বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মামলার সন্দেহভাজন আসামি সৈয়দ মো. মুজিবুল হককে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সকালে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের এমডি ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে শটগান ও ভারী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার ঘটনা ঘটে।
ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ পরা চারজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ওই ব্যবসায়ীর বাসার কাছে আসে। এরপর বাসাটি লক্ষ্য করে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে থাকে।
একই বাড়ি লক্ষ্য করে গত ২ জানুয়ারি মাইক্রোবাসে আটজন মুখোশধারী সন্ত্রাসী এসে একই বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছিল। এর পর থেকে সেই বাড়িতে পুলিশের পাহারা বসানো হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (সদর) মো. আমিনুর রশীদ জানান, গত ২ জানুয়ারি ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় চকবাজার থানায় একটি মামলা করা হয়েছিল। সেই ঘটনায় চারজন গ্রেপ্তার আছে। এই মামলার তদন্তের সঙ্গে ২৮ ফেব্রুয়ারি গুলির ঘটনাটিও যুক্ত করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, ওই ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা না পেয়ে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
জানা গেছে, ব্যবসায়ী মুজিবুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের আগে চট্টগ্রাম-১৬ আসনে সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।

পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর (৮৭) জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান।
১৩ মিনিট আগে
বালুর ঘাট দখল নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্রদল ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনার ২৪ ঘণ্টা পেরোলেও মামলা হয়নি। মামলার বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন বিআইডব্লিউটিএর ওপর দায় চাপিয়েছে। অন্যদিকে বিআইডব্লিউটিএ মামলা করা নিয়ে গড়িমসি করছে। এদিকে সংঘর্ষের ঘটনার পর মুক্তার হোসেনকে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের
১৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পাম্পে তেল নেই’ লেখা সাইনবোর্ড টানিয়ে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল। অথচ পাম্পের ভেতরে মজুত ছিল হাজার হাজার লিটার জ্বালানি তেল। এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
২২ মিনিট আগে
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল জলিল (৬৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশা আরোহী নিহত এবং চালকসহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে