
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ বৃহস্পতিবার রাজধানীর চীনা দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের পরিস্থিতি, উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সিপিবির কেন্দ্রীয় সদস্য লুনা নূর।
বৈঠকে সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং পার্টির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী উপস্থিত ছিলেন। অন্যদিকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের চলমান পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর করা, দেশের উন্নয়নের ক্ষেত্রে চীনের কমিউনিস্ট পার্টি ও চীনা সরকারের ভূমিকা, চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পারস্পরিক সম্পর্ক উন্নয়ন প্রভৃতি প্রসঙ্গে আলোচনা হয়।
সভায় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর করার ক্ষেত্রে সিপিবির গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। আলোচনায় সিপিবি নেতারা অতীব জরুরি মৌলিক সংস্কার এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু সাপেক্ষে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পক্ষে সিপিবির অবস্থান ব্যাখ্যা করেন।
এ বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও চীনের কমিউনিস্ট পার্টি এবং সরকারের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া আলোচনায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিতে শান্তি ও পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন উভয় পক্ষ। সিপিবি নেতৃবৃন্দ বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে চীনের আরও সম্প্রসারিত সহযোগিতা কামনা করেন।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে