
পুশইনের ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখাজুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
আজ সোমবার সকাল থেকে ওই এলাকায় মুখোমুখি অবস্থান নেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও অবস্থান নেন। একপর্যায়ে বিজিবি ও সীমান্তে স্থানীয় বাসিন্দাদের শক্ত প্রতিরোধে শুক্রবার (১২ জুন) ভোরে পুশইনের চেষ্টা করা নারী-শিশুসহ ১২ জনকে নিয়ে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার-সংলগ্ন এলাকা দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীর সতর্ক অবস্থানের কারণে তাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। এরপর থেকে ওই ১২ জন কাঁটাতারের এপারে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছিল।
এ ঘটনায় পরদিন শনিবার সকাল সাড়ে ৯টায় প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
জবাবে বিএসএফ জানায়, ওই ১২ জনের পরিচয় ও তথ্য যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তত দিন পর্যন্ত তাদের সীমান্ত এলাকাতেই অবস্থান করতে হবে। এরপর একটি দিন পার হয়ে যায়। আজ সকালে বিএসএফ ভারতীয় সীমান্তবাসীদের সঙ্গে নিয়ে শূন্যরেখা এলাকায় এসে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। এ সময় বিজিবি ও স্থানীয় গ্রামবাসী শক্ত প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ ওই ১২ জনকে নিয়ে পিছু হটে এবং সীমান্তের কাঁটাতারের ভেতরে নিয়ে যায়।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ‘সকালে সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর শক্ত প্রতিরোধের মুখে বিএসএফ ১২ জনকে নিয়ে পিছু হটে। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারের ভেতরে অবস্থান করছে।’
উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে। কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বলেন, বিজিবি ও সীমান্তবাসীর শক্ত প্রতিরোধে বিএসএফ পুশইনের চেষ্টা করা ১২ জনকে নিয়ে পিছু হটে। সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৫ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
২৮ মিনিট আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে