সিলেটের দক্ষিণ সুরমায় ব্রাজিলের পতাকা-টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কিশোর গুরুতর আহত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার কুচাই পশ্চিমবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম আলী এবারের এসএসসির ফল প্রার্থী ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ইব্রাহিম ও তার বন্ধুরা মিলে সোমবার দুপুরে ব্রাজিলের একটি দীর্ঘ পতাকা টানাচ্ছিল। পতাকা টানাতে গিয়ে ইব্রাহিম বিদ্যুতের খুঁটিতে ওঠে পড়ে। এ সময় সে বিদ্যুতায়িত হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, ওই কিশোর নগরের সোবহানীঘাট এলাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
১৮ মিনিট আগে
কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী চরবিনোদনপুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় শুরু হওয়া কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মেঘনা থানা-পুলিশ।
২২ মিনিট আগে
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার (১৫ জুন) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে গত ১২ ও ১৩ জুন আরও ৯১ জন দেশে ফেরেন...
২৭ মিনিট আগে
ঢাকার সাভারের আশুলিয়ায় নিজ মেয়েকে দীর্ঘ পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
৩৩ মিনিট আগে