এক মগ কফি, কি! শুধুই কফি-
নাকি? স্বাদ, ঘ্রাণ ও দৃষ্টি ইন্দ্রিয়ের মিশেল,
আসলেই কৌতুহলজাগানিয়া অম্ল মিশ্রিত তিতকুটে পানীয়।
চুমুকেই মুখের জ্যামিতির পরিবর্তন,
সুঘ্রাণেই অর্ধভোজন, দর্শনেও নিগূঢ় তৃপ্তি
এইতো কফি!
এসপ্রেসো, অ্যামেরিকানো, কাপ্পোচিনো, টার্কিশ কিংবা লাতে
তৈরী হয় সবই একই রূপে-
সুনিপুণ বারিস্তার দক্ষতা ও পেশাদারিত্বে।
পেয়ালাতে ঠোট ছোঁয়ালেই, উষ্ণতা অথবা হিমতার আবেশে,
ক্লান্তি, নিরসতা, অলসতা কাটে তীব্র ক্যাফেইনে।
সম্পর্ক জোড়ায়, ভাব-প্রকাশে, আবেগে কফি-প্রস্তাবেতো বটেই
পেশাদারিত্বের প্রয়োজনেও-মনের দুয়ার খুলে
তাইতো বসতে হয় মুখোমুখি কফি-ভর্তি কাপে।

ছায়ানটের নিজস্ব মিলনায়তনে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলক গান ‘আমাদের চেতনার সৈকতে’ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। একে একে পরিবেশিত হয় গান ও কবিতা। এর আগে একুশের চেতনা নিয়ে বক্তব্য দেন ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী।
৯ দিন আগে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বরচিত কবিতাপাঠের আসর ও অমর একুশে বক্তৃতার আয়োজন করেছে বাংলা একাডেমি। একাডেমির নজরুল মঞ্চে স্বরচিত কবিতাপাঠের এই আসর ও অমর একুশে বক্তৃতার আয়োজন করা হয়।
৯ দিন আগে
আলসেমি শরীরে এদিক-ওদিক চেয়ে আটকে গেল চোখ পশ্চিমান্তে। রক্তিম সূর্যের বিদায় ধীর গতিতে। খুব লাল হয়েছে, সারা দিনের জ্বলন্ত প্রহরে পেয়েছে এক অপূর্ব রূপ।
২৩ নভেম্বর ২০২৫
হুমায়ূন আহমেদ তখন ক্যানসার আক্রান্ত। যুক্তরাষ্ট্রে কেমোথেরাপি নিচ্ছেন। হঠাৎ চিকিৎসকের কাছ থেকে ছুটি নিয়ে চলে এলেন নুহাশপল্লীতে। নাটক বানাবেন। অভিনেতা ফারুক আহমেদকে ডাকলেন। নুহাশপল্লীতে নাটকের শুটিংয়ের ফাঁকে গল্প করছিলেন হুমায়ূন ও ফারুক। হুমায়ূন আহমেদ বললেন, ‘কী আশ্চর্য, তাই না ফারুক!’
১৩ নভেম্বর ২০২৫