
ভারতবর্ষে পথনাটকের জনক ‘পানু পাল’ নাট্যপদকে ভূষিত হলেন নাট্যজন অধ্যাপক ড. রহমান রাজু। নাটকের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পদক দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু বাংলাদেশের অন্যতম থিয়েটার বিষয়ক লিটল ম্যাগাজিন ‘আনর্ত’ এর সম্পাদক।
সারথি থিয়েটারের ৩২ বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী মিলন কান্তি দে পালা নাট্যোৎসবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
এর আগে ড. রহমান রাজু ড. মুহম্মদ শহীদুল্লাহ্ পদক, কাহ্নপা সাহিত্যচক্র সম্মাননা, তীর্থক নাটক সম্মাননা, লেখমালা পুরস্কার, বিএলএফ (ভারত) সম্মাননা, দীনেশচন্দ্র সেন স্বর্ণপদক ও শিল্পকলা সম্মাননায় ভূষিত হয়েছেন।
বাংলা পথনাটকের জনক বা পথিকৃৎ হিসেবে মূলত পূর্ণেন্দু শেখর পাল চৌধুরীকে গণ্য করা হয়। যিনি ‘পানু পাল’ নামে পরিচিত। তিনি বাংলা বামপন্থী সাংস্কৃতিক আন্দোলনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন এবং পথনাটক বা পথনাটিকার প্রচারে প্রধান ভূমিকা পালন করেন।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম সংগঠন সারথি থিয়েটার গাইবান্ধা জেলার দাড়িয়াপুর নামক নিভৃত অঞ্চলের একটি সংগঠন। বিগত ৩২ বছর থেকে প্রতি বছর নিয়মিত লোকনাট্য উৎসব আয়োজন করে আসছে সংগঠনটি। তিন দিনব্যাপী এবারের আয়োজনে পালা নাট্য, পুথি পাঠ, বাউল গান, ভাওয়াইয়া গানসহ লোকসংস্কৃতি বিভিন্ন উপাদান উপস্থাপন হয়। উৎসবের শেষ দিনে এ বছর পানু পাল নাট্যপদক ও উদয় শংকর নৃত্যপদক পদক প্রদান করা হয়। উদয় শংকর নৃত্য পদক পান এম আর ওয়াসেক।
উৎসবের আয়োজক জুলফিকার চঞ্চল বলেন, ‘এটি শতভাগ মাটি–মানুষের আয়োজন বলে টানা ৩২ বছরে এই আয়োজনের কোনো ছন্দপতন ঘটেনি। কখনো যেন ছন্দপতন না ঘটে! এর বাইরে আর কিছু চাওয়ার নেই।’
আয়োজন সম্পর্কে গাইবান্ধা জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা আসাদুজ্জামান সরকার বলেন, ‘এটি এমন একটি আয়োজন যার গুণগত মান জাতীয় পর্যায়ের। নি:সন্দেহে এটি আইকনিক আয়োজন।’
সম্মাননাপ্রাপ্ত গুণীজন ড. রহমান রাজু বলেন, ‘বাংলা পথনাটকের জনক পানু পালের নামে প্রবর্তিত সারথি থিয়েটারের এ পদক আমাকে মাটিগন্ধা অনুভূতি দিয়েছে। সাধারণের শিল্পভূমির প্রাপ্তি শেকড়কে মনে করায়; দায় জন্মায় মাটিবর্তী মানুষের শিল্পচর্চায়। নাগরিক প্রাপ্তির চেয়ে প্রান্তিক এ প্রাপ্তিকে শেকড়ের পরিচর্যারূপে দেখি। এ পথে কখনো সিদ্ধিত্ব চাই না; সাধনায় থাকতে চাই আমৃত্যু। সারথি’র প্রতি কৃতজ্ঞতা।’

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সরকার ‘ক্রিয়েটিভ হাব’ তৈরির উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে এবারের বাজেটে। এই হাবে থাকবে মিলনায়তন, বইয়ের দোকান, সিনেপ্লেক্স, ছোট ক্যাফেটেরিয়া এবং বিশেষ সৃজনশীল পণ্য প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা।
৩ দিন আগে
মঞ্চনাটকের উদীয়মান ও নবীন নির্দেশকদের জন্য সুযোগ এল নিজেকে আরেকটু ঝালাই করার। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে নির্দেশকদের জন্য বিশেষ কর্মশালা...
৬ দিন আগে
বেলা ১২টায় শুরু হয় লেখক ও অনুবাদক মনিরউদ্দীন ইউসুফ সেমিনার। এতে ‘বাংলার ফেরদৌসী মনিরউদ্দীন ইউসুফ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ড. হালিম দাদ খান। আলোচনায় অংশ নেন লেখক ও অনুবাদক জাভেদ হুসেন।
৮ দিন আগে
আজ ধর্মাদর্শকে বিকৃত করে অধর্মাচার যখন মাথা চাড়া দিয়ে উঠছে, সমাজমানস কলুষিত করে হিংসা বিদ্বেষ ও ঘৃণা সঞ্চার করছে এবং অপর ধর্ম, অপর বিশ্বাস ও অপর আচারকে সহিংসভাবে আঘাত হানছে তখন নজরুলের কাণ্ডারী হুঁশিয়ার আমাদের সতর্ক করে দিচ্ছে। এই গানের শতবর্ষ উদ্যাপনের মধ্য দিয়ে আমরা মুক্তির দিশা...
১০ দিন আগে