নীল সাগরের বুক।
সবুজ সুরম্য, আহা কী সুন্দর ছোট্ট একটি দ্বীপ! প্রকৃতির সেকী অনুপম আয়োজন।
এর ভিতরে এ কোন স্বর্গ গড়ে তুলেছে মানুষ!
না কি দেবতা!
না কি দানব!
না কি স্বয়ং ঈশ্বর!
কী সৌভাগ্য! একদল মেয়ে শিশু কিশোরী দেখতে পেয়েছিলো এই দ্বীপে
পৃথিবীর ক্ষমতাবান দেবতাদের মুখ।
হ্যাঁ, দেখতে পেয়েছিলো সুদৃশ্য এক ব্ল্যাকহোল!
’এপস্টিন ফাইল’ এখন কী অবলীলায় হয়ে যায় আমেরিকা ইসরাইলের ড্রোন, মিসাইল!
খাবলে খুবলে ধরে দূরপ্রাচ্যে শিশু কিশোরীদের বুক।
এখানে সবুজ অরণ্য, সীতাকুণ্ডের জ্বলন্ত কুন্ড থেকে তোমার আমার দিকে হাত বাড়িয়ে উঠে আসছে গলাকাটা পরী! রক্ত লাল শিশু জান্নাতুল ইরা!

অমর একুশে বইমেলার শেষ দিনে ভিড় থাকে। মেলায় যাঁরা আসতে পারেননি, তাঁরা শেষ দিনে হাজির থাকার চেষ্টা করেন। তবে এবারের মেলার শেষ দিনের চিত্র ছিল ভিন্ন। পাঠকের ভিড় চোখে পড়েনি। সন্ধ্যার দিকে অবশ্য পাঠক কিছুটা বেড়েছিল। স্টলে স্টলে ছিল জটলা। গত বছর মেলার শেষ দিনে ছিল সরকারি ছুটি। এবার তা-ও নেই।
৬ ঘণ্টা আগে
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে প্রান্ত সাহার প্রথম বই ‘পুতুলনাট্য: ইতিহাস ও ঐতিহ্যের স্বকীয়তা অন্বেষণ’। সৌম্য প্রকাশনী থেকে প্রকাশিত বইটি পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৭২০ নম্বর স্টলে।
৪ দিন আগেরহস্য, রোমাঞ্চ, পাহাড় আর অরণ্যের প্রতি আলাদা এক টান রয়েছে লেখক ইশতিয়াক হাসানের। সেই টানই বারবার ফিরে আসে তার লেখায়। কখনও গহিন জঙ্গলে, কখনও দুর্গম পাহাড়ি পথে, আবার কখনও অজানা রহস্যের দরজা খুলে দেওয়া কোনো গল্পে।
৭ দিন আগে
‘ফল্গুধারা’ বলে বাংলায় ভাব প্রকাশের একটি শব্দ আছে। খানিকটা অপ্রচলিত হলেও কখনো কখনো শব্দটির দেখা মেলে। এটি আমার বেশ প্রিয় একটি শব্দ। এর অর্থ গহিনে প্রবাহিত ধারা; যে ধারা প্রবহমান কিন্তু অদৃশ্য বা অপ্রকাশ্য। প্রেম কিংবা দুঃখ অনেকের জীবনেই ফল্গুধারার মতো প্রবাহিত।
৮ দিন আগে