বই পড়া নিয়ে নানা ধরনের মিথ, আলোচনা, গল্প প্রতিদিনই বিশ্বজুড়ে আলোচিত হয়। প্রশান্তি, বিনোদন থেকে শুরু করে চিন্তা, লেখা, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিসহ মানসিক চাপ থেকে মুক্তি কিংবা বোধের উন্নয়ন—সুদীর্ঘ এই বই পড়ার সুফলের তালিকা।
ইন্টারনেট সহজলভ্য হওয়ার আগের এবং পরের সময়ে বই পড়াকে সময় কাটানোর প্রধান অনুষঙ্গ হিসেবে গ্রহণের প্রবণতা এক নয়। ইলেকট্রনিক মিডিয়ার ক্রমবর্ধমান আকর্ষণ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ভারতীয়রা ই-বুক বা অডিও বুকের চেয়ে চিরায়ত কাগজের বইয়ের প্রতিই তাদের ভালো লাগার কথা জানিয়েছে। আর কোন দেশের মানুষ বেশি বই পড়ে, সেই তালিকায়ও প্রথম দুটি দেশের নাম—যুক্তরাষ্ট্র ও ভারত।
এই তালিকায় বাংলাদেশের অবস্থান কোথায়? শিরোনাম থেকেই হয়তো অনেকে আন্দাজ করতে পেরেছেন, বাংলাদেশের অবস্থান তলানির দিকেই। বিশ্বের ১০২টি দেশের পাঠকদের মধ্যে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের করা এক সমীক্ষা অনুসারে, বাংলাদেশের অবস্থান ৯৭তম। আমাদের পরের বাকি দেশগুলো হলো যথাক্রমে—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, পাকিস্তান, ব্রুনেই ও আফগানিস্তান।
সমীক্ষা অনুসারে, বাংলাদেশিরা বছরে গড়ে ৬২ ঘণ্টা বই পড়ে। সেই হিসাবে বাংলাদেশিরা গড়ে দৈনিক ১০ মিনিট ১৯ সেকেন্ডের অল্প কিছু বেশি সময় বই পড়ে। বাংলাদেশিরা বছরে গড়ে পৌনে তিনটি বই পড়ে। আর সবচেয়ে কম বই পড়া দেশ হিসেবে তালিকায় থাকা আফগানরা পড়ে আড়াইটি বই।
অথচ, বই পড়ায় বিশ্বে সবচেয়ে এগিয়ে থাকা মার্কিনিরা প্রতি বছর গড়ে ১৭টি বই পড়ে। পরের স্থানে থাকা ভারতীয়রা পড়ে ১৬টি বই। ৬৫ লাখেরও বেশি পাঠকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সমীক্ষায়।
মার্কিনিরা বছরে গড়ে ৩৫৭ ঘণ্টা বই পড়ে। বছরে ভারতীয়রা বই পড়ে গড়ে ৩৫২ ঘণ্টা। তালিকায় পরের তিনটি নাম যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালি। এই তিন দেশের মানুষ বছরে বই পড়ে যথাক্রমে ৩৪৩, ৩০৫ ও ২৭৮ ঘণ্টা। ব্রিটিশরা বছরে পড়ে ১৫টি বই। ফরাসি ও ইতালীয়দের ক্ষেত্রে এই সংখ্যা যথাক্রমে ১৪ ও ১৩।
বই পড়ুয়াদের দেশের তালিকায় ৬ থেকে ১০ নম্বরে থাকা দেশগুলো হলো—কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, স্পেন ও নেদারল্যান্ডস। বই পড়ার পেছনে এই পাঁচ দেশের মানুষ বছরে গড়ে কাটায় যথাক্রমে ২৩২, ২২৩, ২১৭, ১৮৭ ও ১৮২ ঘণ্টা। এই তালিকায় চীনের অবস্থান ১৭ নম্বরে। চীনা নাগরিকেরা বছরে ৬ দশমিক ৬১টি বই পড়ে।
যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন চলতি বছরের এই তালিকায় রয়েছে ৪৭ নম্বরে। বছরে ১১৭ ঘণ্টা বই পড়ে ইউক্রেনীয়রা।

বাংলাদেশ গত এক দশকে জেন্ডার-বৈষম্য কমাতে অগ্রগতি করলেও কন্যাশিশুদের অধিকার রক্ষায় বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়ে গেছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচকে অবস্থান উন্নত হলেও শিশুবিবাহ, ধর্ষণ ও সহিংসতা বৃদ্ধি উদ্বেগজনক। প্রায় ৫১ শতাংশ মেয়ের ১৮ বছরের আগে বিয়ে হয়, যা তাদের শিক্ষা, দক্ষতা, সক্ষমতা...
৩ দিন আগে
১৯৭০-এর দশকের শেষ আর ১৯৮০-এর দশকের শুরুর দিকে পশ্চিম আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় বিকাশ হয় একটি সামাজিক নৃত্যের, যেটির নাম কিজোম্বা। দেশটির কিমবুন্দু ভাষায় কিজোম্বা শব্দের অর্থ হলো ‘পার্টি’ বা ‘উৎসব’।
৪ দিন আগে
বাংলা ভাষাভাষী অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য ঝুমুর নাচ। নাচটি বিশেষভাবে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এবং ঝাড়খন্ড, ওডিশা, আসাম অঞ্চলের চা-জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। বাংলাদেশের কিছু সীমান্তবর্তী এলাকায়ও ঝুমুর নাচের প্রভাব দেখা যায়।
৫ দিন আগে
ব্যক্তিগতভাবে আমি মনে করি, ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প একটি অত্যন্ত অপরিণত এবং অপরিকল্পিত সিদ্ধান্ত। পদ্মা ব্যারাজ নিয়ে আলোচনা করার আগে আমাদের আরও মৌলিক একটি বিষয় মোকাবিলা করা প্রয়োজন। ফারাক্কা ব্যারাজের কারণে বাংলাদেশ শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পায় না। চুক্তি সইয়ের পরও আমরা ধারাবাহিকভাবে...
১০ দিন আগে