
আপনার কাছে কি বলার মতো কোনো গল্প আছে? থাকলে বলে ফেলুন। কারণ, আজ মুখোমুখি বসে আড্ডাচ্ছলে গল্প বলার দিন। কর্মব্যস্ত জীবনে প্রতিদিন তো কত গল্পই তৈরি হয়! কখনো তা হাসির, কখনো আবেগের, কখনো অনুপ্রেরণার, কখনো বিষাদের। কিন্তু সময়, সুযোগ ও উপযুক্ত শ্রোতার অভাবে সেই গল্পগুলো কখনো বলা হয়ে ওঠে না। আজ সেই সব গল্প প্রিয়জনকে শোনানোরই দিন। পশ্চিমা বিশ্বে প্রতিবছর আজকের এই দিনে (২৭ এপ্রিল) নানা আয়োজনে উদ্যাপিত হয় গল্প বলা দিবস বা ‘টেল অ্যা স্টোরি ডে’।
‘গল্প বলা দিবস’ মূলত এমন একটি দিন, যেদিন কাছে বসে গল্প বলাকে উদ্যাপন করা হয়। মূলত ব্যস্ত সময়ের মধ্যে পরিবার-পরিজন, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর একটা সুন্দর আবহ তৈরি করে এই দিন, যেখানে গল্প বলা এবং শোনা থাকে মূল উদ্দেশ্য—তা হতে পারে বই থেকে পড়ে শোনানো, নিজের জীবনের গল্প কিংবা কল্পনাপ্রসূত কোনো কাহিনিও। তা ছাড়া, পারিবারিক পুরোনো স্মৃতি নতুন করে শোনানোর আসরও জমে এই দিনে। এ আড্ডায় ছোট-বড় সব সদস্যের অংশগ্রহণ থাকে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পরিবার তো বটেই, স্কুল, গ্রন্থাগার এমনকি অফিসেও এদিন নানা আয়োজন হয়। শিশুদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি, বড়দের জন্যও এটি স্মৃতি রোমন্থনের এক দারুণ সুযোগ হয়ে ওঠে।
‘টেল অ্যা স্টোরি ডে’র উৎপত্তি নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না। এর সূচনার সুনির্দিষ্ট ইতিহাস অস্পষ্ট। তবে ধারণা করা হয়, উনিশ শতকের শেষ দিকে কিংবা বিশ শতকের শুরুতে পশ্চিমা বিশ্বে গল্প বলার প্রাচীন ঐতিহ্য নতুনভাবে উদ্যাপন করতে দিবসটি চালু হয়। মানুষের মধ্যে সৃজনশীলতা, মানবিক সংযোগ এবং গল্প বলার এই পুরোনো রীতি ধরে রাখার লক্ষ্যে দিনটি জনপ্রিয় হয়ে ওঠে।
প্রাচীনকালে মানুষের জ্ঞান, সংস্কৃতি ও অনুভূতির বিনিময়ের একমাত্র মাধ্যমই ছিল গল্প বলা। বর্ণ বা হরফ উদ্ভাবনের আগে মুখে মুখে গল্প বলার মধ্য দিয়ে যেভাবে প্রজন্ম থেকে প্রজন্মে ইতিহাস প্রবাহিত হয়েছিল, টেল অ্যা স্টোরি ডে সেটিকেই স্মরণ করিয়ে দেয়।
প্রযুক্তির উন্নয়নে যোগাযোগের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ফলে আগের রীতিতে মানুষ আর গল্প বলে না। আধুনিক মানুষ মূলত প্রয়োজনের বাইরে যোগাযোগ করতে তেমন আগ্রহী নয়।
আজকাল বিনোদনের জন্য বই পড়া, নাটক ও সিনেমায় নতুন গল্পের অভিজ্ঞতা নেওয়া হয়। কিন্তু সশরীরের আড্ডায় গল্প যেমন বিনোদনের মাধ্যম, তেমনি এটি মানসিক বিকাশ ঘটায়, সৃজনশীলতা বাড়ায় এবং মানুষের মধ্যে পারস্পরিক সহানুভূতি তৈরিতে ভূমিকা রাখে।
তাহলে কীভাবে উদ্যাপন করছেন আজকের এই বিশেষ দিন? আশপাশের মানুষকে আজই একটি গল্প শোনান—হতে পারে আপনার শৈশবের কোনো মজার অভিজ্ঞতা বা প্রিয় কোনো সাহিত্যিকের লেখা গল্প। পরিবারের সদস্যদের নিয়ে একটি ছোট গল্প বলার আসর করতে পারেন বা প্রিয় বন্ধুকে ফোন করে কিছুক্ষণ গল্প করতে পারেন। গল্প বলা দিবস উপলক্ষে প্রিয় কাউকে বইও উপহার দিতে পারেন আজ। আবার কাছের কারও কাছ থেকে চেয়ে নিতে পারেন নিজের পছন্দের কোনো বইও!

স্মৃতিচারণা করে ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেন, ‘যতদূর মনে পড়ে তখন দুটো-আড়াইটা হবে। ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং পরিষদ ভবনসংলগ্ন এলাকা তখন ধোঁয়াচ্ছন্ন রণক্ষেত্র। মেডিকেল কলেজ হোস্টেলের ১নং রুম কন্ট্রোল রুমে পরিণত হয়। মাওলানা তর্কবাগীশ, ধীরেন দত্ত, শামসুদ্দীন ও কংগ্রেস পার্টির সদস্যরা পরিষদ বয়কট...
২ দিন আগে
সাঈদ হায়দার স্মৃতিচারণা করেছেন এভাবে: ‘দুপুর গড়িয়ে বিকেল হলো, সংঘর্ষের তীব্রতা কমল না। প্রতিবাদমুখর ছাত্র-জনতাকে পুলিশ লাঠি চালিয়ে শান্ত করতে পারল না। তারা গুলি চালালো, গুলি চালালো মেডিকেল কলেজের ছাত্রাবাসের সামনের রাস্তায়। জব্বার আর রফিক প্রাণ হারালো।
৪ দিন আগে
মোহাম্মদ সুলতান ছিলেন ভাষা আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং একুশের প্রথম সংকলনের প্রকাশক। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিলাম যেকোনো মূল্যে ১৪৪ ধারা ভাঙতে হবে। এ বিষয়ে আলোচনার জন্য আমরা রাত ১টায় ফজলুল হক হল ও ঢাকা হলের মধ্যবর্তী সিঁড়িতে এক বৈঠকে মিলিত হই।
৯ দিন আগে
২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
১০ দিন আগে