বাবা চেয়ারটা সোজা করেই বসতেন। তাঁর চোখে উপচে পড়ত আলো। বলতেন, ‘আমি ধন্য যে তোমাকে এই ঋণের ফাঁদে জড়াতে পেরেছি।’
বলতাম, ‘বাবা, তুমি হয়তো ঠিক। কিন্তু একবার ভেবে দেখো, এ রকম কতজনের কাছেই আমার ঋণ। ভেবে দেখো, সেই সব গরিব, গৃহহীন ভবঘুরের কথা, যাঁরা ভার্মল্যান্ডে যাতায়াত করতেন, গানবাজনা করতেন। তাঁদের সেই সব দুষ্টুমি আর পাগলামির কাছে কি আমার ঋণ জমে নেই? আর সেই বুড়ো আর বুড়ি, যাঁরা তাঁদের ধূসর কটেজে বসে থাকতেন, জঙ্গল থেকে বেরিয়ে এলেই অপূর্ব সব গল্প শোনাতেন জলপরি আর পাহাড়ের রূপকথার। তাঁরাই তো আমাকে শিখিয়েছিলেন পাথর এবং কৃষ্ণকায় জঙ্গলেও কবিতা লুকিয়ে রয়েছে। বাবা, ভাবো, সেই সব শুকনো চোয়ালের সাধু এবং নানদের কথা, যাঁরা গির্জার অন্ধকারে কত-কী না দেখেছেন, শুনেছেন। আমি তাঁদের সেই সব কিংবদন্তি থেকে ধার করে নিয়েছি শুধু। সেই সব কৃষক, যাঁরা জেরুজালেম চলে গিয়েছিলেন, তাঁদের দুরন্ত সব কার্যকলাপ লেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি কি তাঁদের কাছে ঋণী নই? আর শুধু তো মানুষই নয়, এই গোটা প্রকৃতির কাছেই আমার কৃতজ্ঞতা এবং প্রাপ্তির শেষ নেই। আকাশের পাখি, পৃথিবীর মাটিতে হেঁটে যাওয়া জীবজন্তু, গাছ, ফুল—এরা সবাই তো আমায় জানিয়েছে তাদের গোপন কথা।’
বাবা এসব শুনে হাসতে হাসতে মাথা নাড়তেন। তবে আদৌ চিন্তিত হতেন না। তবু বলতাম, ‘তুমি বুঝতে পারছ না, এদের সবার কাছে প্রচুর ঋণ জমা হয়ে গেছে আমার। এই পৃথিবীতে কেউ বলতে পারবে না কীভাবে আমি তা ফেরত দেব। কিন্তু আমি ভাবলাম তুমি স্বর্গের বাসিন্দা এখন, তুমি হয়তো বলতে পারবে।’
বাবা একটু হালকা চালে বলতেন, ‘বাছা, এ নিয়ে চিন্তা কোরো না। তোমার সমস্যার সমাধান রয়েছে।’
‘বাবা, শুধু তো এঁরাই নয়, আমাদের ভাষা যাঁরা গড়েপিটে এই জায়গায় এনেছেন, তা ব্যবহার করতে আমায় শিখিয়েছেন, তাঁদের কাছেও আমি ঋণী।’
সুইডিশ লেখক সেলমা লেগারলফ ১৯০৯ সালে নোবেল পুরস্কার পান।

বাংলাদেশ গত এক দশকে জেন্ডার-বৈষম্য কমাতে অগ্রগতি করলেও কন্যাশিশুদের অধিকার রক্ষায় বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়ে গেছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচকে অবস্থান উন্নত হলেও শিশুবিবাহ, ধর্ষণ ও সহিংসতা বৃদ্ধি উদ্বেগজনক। প্রায় ৫১ শতাংশ মেয়ের ১৮ বছরের আগে বিয়ে হয়, যা তাদের শিক্ষা, দক্ষতা, সক্ষমতা...
৪ দিন আগে
১৯৭০-এর দশকের শেষ আর ১৯৮০-এর দশকের শুরুর দিকে পশ্চিম আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় বিকাশ হয় একটি সামাজিক নৃত্যের, যেটির নাম কিজোম্বা। দেশটির কিমবুন্দু ভাষায় কিজোম্বা শব্দের অর্থ হলো ‘পার্টি’ বা ‘উৎসব’।
৫ দিন আগে
বাংলা ভাষাভাষী অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য ঝুমুর নাচ। নাচটি বিশেষভাবে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এবং ঝাড়খন্ড, ওডিশা, আসাম অঞ্চলের চা-জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। বাংলাদেশের কিছু সীমান্তবর্তী এলাকায়ও ঝুমুর নাচের প্রভাব দেখা যায়।
৬ দিন আগে
ব্যক্তিগতভাবে আমি মনে করি, ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প একটি অত্যন্ত অপরিণত এবং অপরিকল্পিত সিদ্ধান্ত। পদ্মা ব্যারাজ নিয়ে আলোচনা করার আগে আমাদের আরও মৌলিক একটি বিষয় মোকাবিলা করা প্রয়োজন। ফারাক্কা ব্যারাজের কারণে বাংলাদেশ শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পায় না। চুক্তি সইয়ের পরও আমরা ধারাবাহিকভাবে...
১১ দিন আগে