আমার বিয়ে হয়েছে ৭ বছর। সন্তান নেই। এক বছর আগে স্বামী বিদেশে যাওয়ার সময় বলে যায়, আমাকে বিদেশে নেবে এক বছর পর। এখন বিদেশে গিয়ে আমাকে জোরপূর্বক তালাক দিতে চাচ্ছে। এটা তার দ্বিতীয় বিয়ে। আগের বিয়ের বয়স ছিল ১০ বছর। আমাকে বিভিন্নভাবে প্রতারণায় ফেলে বিয়ে করেছে। তার আগের স্ত্রীর সঙ্গে ফেসবুকে যোগাযোগ হয়েছিল। তাকেও জোর করে ছেড়ে দিয়েছে। এখন যা করছে আমার সঙ্গে। এ ক্ষেত্রে তার এবং তার পরিবারের বিরুদ্ধে কী মামলা দিতে পারি, যাতে আর কারও সঙ্গে এমন ঘটনা ঘটাতে না পারে। মায়মুনা তন্বী, নাটোর
দেশে প্রচলিত আইন অনুযায়ী আপনি কী কী পদক্ষেপ নিতে পারেন, তার একটি ধারণা দিচ্ছি। তবে সঠিকভাবে এগোতে একজন অভিজ্ঞ পারিবারিক বা ব্যক্তিগত বিশেষজ্ঞ আইনজীবীর সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।
সম্ভাব্য আইনি পদক্ষেপ
পারিবারিক আদালতে মামলা
ভরণপোষণ মামলা: যদি স্বামী আপনাকে কোনো খরচ না দেয়, তবে ভরণপোষণ দাবি করতে পারেন।
তালাক বা ক্ষতিপূরণ দাবি: প্রতারণার প্রমাণ থাকলে ক্ষতিপূরণ দাবি করা সম্ভব।
দণ্ডবিধি অনুযায়ী প্রতারণার মামলা
আপনার স্বামী যদি ভুয়া ডিভোর্স দেখিয়ে আপনাকে বিয়ে করে থাকেন, তাহলে এটি প্রতারণা হিসেবে গণ্য হয়। এ জন্য আপনি থানায় জিডি করে পরে ফৌজদারি মামলা করতে পারবেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০
জোরপূর্বক তালাক বা প্রতারণা করে বিয়ে করলে মানসিক নির্যাতন হিসেবে গণ্য হতে পারে। এর আওতায় অভিযোগ আনা সম্ভব।
মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর বা লিগ্যাল এইড
সরকারিভাবে বিনা মূল্যে আইনগত সহায়তা পাওয়ার সুযোগ আছে। বিশেষ করে দরিদ্র বা প্রতারিত নারীদের জন্য।
» জাতীয় লিগ্যাল এইড সেবা সংস্থার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
আপনার করণীয়
সব প্রমাণ সংগ্রহ করুন—
» ভুয়া ডিভোর্সের কপি
» ফেসবুক/চ্যাট/কল রেকর্ড
» বিয়ের কাগজপত্র
» আগের স্ত্রীর সঙ্গে কথোপকথন।
এসব প্রমাণ নিয়ে একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে আলোচনা করুন। তিনি ঠিক করে দেবেন, কোন ধারায় মামলা দিলে সবচেয়ে কার্যকর হবে। প্রয়োজনে স্থানীয় থানায় জিডি করুন, যাতে আইনি রেকর্ড থাকে।
পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট,বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সম্প্রতি ‘ফোর্বস’ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫ দানবীরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ২৫ জনের মধ্যে আছেন ছয়জন নারী। এই নারীরা কোনো আড়ম্বর ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার সমাজসংস্কারে ব্যয় করছেন।
৫ দিন আগে
বাসার বাইরে এটাই আমার প্রথম রোজা। আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রমজান মাসে ক্লাস বন্ধ না দেওয়ার কারণে আমি বাড়িতে যেতে পারছি না। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, মানসিকভাবে। কখনোই পরিবার ছাড়া এভাবে থাকা হয়নি কিংবা...
৫ দিন আগে
অষ্টম শ্রেণিতে পড়াশোনার সময় নুসরাত জাহান নুহার শরীরে আক্রমণ করে মরণব্যাধি ক্যানসার। যে বয়সে একজন কিশোরীর জীবন এগিয়ে যাওয়ার কথা, সেই সময়ে তাঁর জীবন থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু নিজের অদম্য মনোবল আর পরিবারের পাশে থাকার শক্তি তাঁকে ক্যানসারের সঙ্গে যুদ্ধে নেমে পড়ার শক্তি জোগায়।
৫ দিন আগে
১৩ দিন আগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছিলেন রিজিয়া বেগম (৪০)। হাতে ছিল না পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র। চিনতে পারছিলেন না কাউকেই। অবশেষে ব্র্যাক অভিবাসন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রযুক্তির সহায়তায় মিলেছে তাঁর পরিচয়।
৫ দিন আগে