
প্রশ্ন: আমার পড়াশোনা মোটামুটি সম্পন্ন হওয়ার দিকে। তবে সমস্যা হচ্ছে, আমি কোনোভাবেই জেদ কিংবা রাগ দমন করতে পারি না! কোনো কিছুতে মতবিরোধ কিংবা আমার সুবিধামতো কাজ না হলেই চিল্লাচিল্লি করি। পরবর্তী সময়ে নিজের ক্ষতি করে সেখান থেকে চলে আসি। কিন্তু ঘরের বাইরে কিছু মানুষ সুবিধামতো আমাকে ব্যবহার করে। ব্যাপারটা বুঝতে বুঝতে আমার বেশ ক্ষতি হয়ে যায়। পরে সেসব ঘটনা নিয়ে সারাক্ষণ মনে আফসোস হয়। তখন আবার মনে হয়, যেন আমি অস্বাভাবিক হয়ে যাচ্ছি এবং চরমভাবে অসামাজিক হয়ে যাচ্ছি।
সামনে চাকরি করতে হবে বাধ্যতামূলক। আবার সংসার করতে হবে। কীভাবে নিজের পারসোনালিটি উন্নত করতে পারব?
তাবাসসুম মিথিলা, ঝিনাইদহ
উত্তর: আপনি সম্ভবত ব্যক্তিত্বের সমস্যায় ভুগছেন। তবে পড়াশোনার পর্ব আগে শেষ করে নিন। এর পাশাপাশি নিজের ব্যক্তিত্ব বিকাশে মনোযোগী হতে পারেন।
আত্ম-উন্নয়নমূলক বইগুলো পড়তে পারেন। তবে যে বিষয়গুলো আপনাকে কষ্ট দেয়, সেগুলো নিয়ে আপনার পরিবারের সদস্য কিংবা কাছের কোনো বন্ধুবান্ধবের সঙ্গে আলোচনা করুন এবং সেই অনুযায়ী সমাধানের পথে এগিয়ে যান।
আত্ম-উন্নন্নয়মূলক বই পড়তে পারেন। যে বিষয়গুলো আপনাকে কষ্ট দেয়, সেগুলো নিয়ে আপনার পরিবারের সদস্য কিংবা কাছের কোনো বন্ধুর সঙ্গে আলোচনা করে সেই অনুযায়ী সমাধান করতে পারেন।
তবে একদিকে স্বস্তির বিষয়, আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন। কার কোন আচরণে আপনি মেজাজ খারাপ করেন, এসব নোট করে রাখলে ভালো হয়। এতে আপনি নিজেই বুঝতে পারবেন, কোন বিষয়গুলো এড়ানো যেত আর কোনগুলো
না করলেও চলত।
সাধারণত ব্যক্তিত্বের সমস্যার প্রভাব সুদূরপ্রসারী হয়ে থাকে। আপনি একজন মনোরোগ চিকিৎসকের পরামর্শ নিন। তিনি আপনাকে আরও ভালোভাবে দিকনির্দেশনা দিতে পারবেন।
পরামর্শ দিয়েছেন, অধ্যাপক ডা. ফারজানা রহমান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান সোশ্যাল ও কমিউনিটি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
১ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে