উত্তরণ

প্রশ্ন: সেলফ ব্লেমিং কি মানসিক রোগ? এখান থেকে কীভাবে নিজেকে বের করে আনব? পরিবার-পরিজনের সঙ্গে আমার এই সমস্যার কারণে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। প্রচণ্ড মানসিক চাপ নিয়ে দিন কাটাতে হচ্ছে। মিতুল, গাজীপুর
উত্তর: সেলফ ব্লেমিং বিষয়টি হলো, নিজেকে কারণে কিংবা অকারণে সব সময় দোষী বা দায়ী মনে করা। অর্থাৎ যেকোনো নেতিবাচক বিষয়ে নিজেকে অকারণে দায়ী করাই হলো সেলফ ব্লেমিং। তবে কখনো কখনো কিছু বিষয়ে ব্যক্তিগত ভুল সিদ্ধান্ত অথবা ভুল পদক্ষেপ পরবর্তীকালে অনেক সমস্যার জন্ম দিতে পারে। সে ক্ষেত্রে আত্মসমালোচনা করা যেতে পারে। তবে সেটা সেলফ ব্লেমিং নয়। সেই অর্থে সেলফ ব্লেমিং সব সময় সমস্যা নয়। যদি এর সঙ্গে ক্রমাগত নেতিবাচক চিন্তা থাকে, তবে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
যেমন সব দোষ আমার। আমাকে দিয়ে কিছু হবে না। আমি দোষী, আমি অনেক পাপ করেছি। জীবনে আমি কিছু করতে পারব না। নিজের দোষে শুধু আমার নয়, সবার অনেক ক্ষতি হয়ে যাবে। এ ধরনের নেতিবাচক চিন্তা গুরুতর মানসিক সমস্যা। দুশ্চিন্তা, বিষণ্নতা, উদ্বেগ, মাদকাসক্তি, ব্যক্তিত্বের সমস্যা কিংবা অন্য কোনো মানসিক রোগের কারণে এমন হতে পারে।
অনেক সময়, নিজেকে দোষ দেওয়া বা দায়ী করা এত মানসিক বিপর্যয় নিয়ে আসে যে সংশ্লিষ্ট মানুষটি আত্মহত্যার চিন্তা বা আত্মহত্যা করেও ফেলতে পারে। সেলফ ব্লেমিংয়ের কারণে পরিবার ও পেশাগত জীবনে সমস্যা হতে পারে।
সে জন্যই, আপনার বিষয়টি কোন পর্যায়ে আছে, তার গুরুত্ব বুঝে, মানসিক রোগ বিশেষজ্ঞের সাহায্য নিন। আশা করি, আপনার সমস্যার সুন্দর সমাধান হবে।
পরামর্শ দিয়েছেন: সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা

সম্প্রতি ‘ফোর্বস’ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫ দানবীরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ২৫ জনের মধ্যে আছেন ছয়জন নারী। এই নারীরা কোনো আড়ম্বর ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার সমাজসংস্কারে ব্যয় করছেন।
৫ দিন আগে
বাসার বাইরে এটাই আমার প্রথম রোজা। আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রমজান মাসে ক্লাস বন্ধ না দেওয়ার কারণে আমি বাড়িতে যেতে পারছি না। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, মানসিকভাবে। কখনোই পরিবার ছাড়া এভাবে থাকা হয়নি কিংবা...
৫ দিন আগে
অষ্টম শ্রেণিতে পড়াশোনার সময় নুসরাত জাহান নুহার শরীরে আক্রমণ করে মরণব্যাধি ক্যানসার। যে বয়সে একজন কিশোরীর জীবন এগিয়ে যাওয়ার কথা, সেই সময়ে তাঁর জীবন থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু নিজের অদম্য মনোবল আর পরিবারের পাশে থাকার শক্তি তাঁকে ক্যানসারের সঙ্গে যুদ্ধে নেমে পড়ার শক্তি জোগায়।
৫ দিন আগে
১৩ দিন আগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছিলেন রিজিয়া বেগম (৪০)। হাতে ছিল না পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র। চিনতে পারছিলেন না কাউকেই। অবশেষে ব্র্যাক অভিবাসন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রযুক্তির সহায়তায় মিলেছে তাঁর পরিচয়।
৫ দিন আগে