
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের অভ্যুত্থানে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন প্রেরণা হয়ে। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন শতবর্ষ আগে বাঙালি মুসলমান সমাজে এসেছিলেন আলোকবর্তিকা হয়ে। তাঁর দূরদর্শী চিন্তা ও অনমনীয় সংগ্রাম সমাজের অচলায়তন ভেঙে নারীদের জন্য রচনা করেছিল মুক্তির পথ।
সে সময়কার সামাজিক অবস্থা তুলে ধরে নাহিদ বলেন, সে এক কঠিন সময় ছিল। অন্তপুরে রুদ্ধ এবং শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকার গ্লানি নারীদের জীবনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিল। মনে করা হতো, নারীর স্থান কেবলই অন্দরমহলে, বিদ্যাচর্চা তাঁদের জন্য নয়। এমন এক যুগে রোকেয়া তাঁর ক্ষুরধার লেখা ও অদম্য কর্মশক্তির মাধ্যমে এই জীর্ণ ধ্যানধারণাকে আঘাত হানেন।
এনসিপির এই শীর্ষ নেতা বলেন, রোকেয়ার কাজের প্রধান দিক ছিল শিক্ষার ওপর জোর দেওয়া। তিনি বুঝেছিলেন, শিক্ষা ছাড়া নারীর মুক্তি অসম্ভব। তাই শুধু কলম ধরেই তিনি ক্ষান্ত হননি, নিজের হাতে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন—যেখানে তথাকথিত ‘ভদ্র’ সমাজের কঠিন বাধা সত্ত্বেও তিনি মেয়েদের এনেছিলেন বিদ্যার আঙিনায়। এই স্কুল প্রতিষ্ঠা করা সেই সময়ে ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ। তিনি বিশ্বাস করতেন, পুরুষের পাশাপাশি নারীও যদি জ্ঞানের আলোয় আলোকিত হয়, তবে সমাজ পূর্ণতা পাবে। তিনি বলেছিলেন, নারী ও পুরুষ উভয়েই সমাজের দুটি চাকা, একটি দুর্বল হলে অগ্রগতি সম্ভব নয়।
রোকেয়া সাখাওয়াত হোসেনের বিষয়ে নাহিদ ইসলাম আরও বলেন, ‘বেগম রোকেয়া আমাদেরকে শিখিয়ে গেছেন—চুপ করে থাকা কোনো সমাধান নয়, বরং প্রয়োজন সাহস করে উঠে দাঁড়ানো আর অধিকারের দাবি জানানো। তাঁর দেখানো পথ ধরেই আজকের নারীরা জীবনের সর্বক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারছেন। জুলাইয়ের অভ্যুত্থানেও বেগম রোকেয়া ছিলেন প্রেরণা হয়ে। তাই নতুন বাংলাদেশ গড়ার যাত্রায়, অধিকার ও মর্যাদাভিত্তিক নতুন দিনের রাজনৈতিক যাত্রায়, বেগম রোকেয়া আমাদের জন্য এক অনুপ্রেরণার নাম।’
রোকেয়া দিবসে এই সমাজসংস্কারকের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাহিদ বলেন, ‘আজ রোকেয়া দিবস। একই দিনে তিনি জন্ম ও মৃত্যুবরণ করেন। তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা। এই শ্রদ্ধাঞ্জলি বেগম রোকেয়ার স্বপ্নের সমাজ বিনির্মাণে আমাদের অঙ্গীকারও।’

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
২ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে