যাত্রা শুরু করেছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। ১ ডিসেম্বর কক্সবাজার থেকে প্রথম ট্রেনটি ছেড়ে আসে ঢাকার উদ্দেশে। এতে পরীক্ষামূলকভাবে ৯ জন নারী অ্যাটেনডেন্টকে যুক্ত করা হয়।
বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে প্রথম এই পদে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে। বিমানবালার কথা বিবেচনায় এনে অনেক যাত্রীই তাঁদের বলছেন ট্রেনবালা। শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রথমবারের মতো ২০টি কোচ নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় কক্সবাজার এক্সপ্রেস। প্রথম দিনে যাত্রী ছিলেন ১ হাজার ২০ জন। যাত্রীদের প্রয়োজনীয় সেবায় নিয়োজিত ছিলেন ২৪ জন অ্যাটেনডেন্ট বা ট্রেন হোস্টেস। তাঁদের মধ্যে রেলের ইতিহাসে প্রথমবারের মতো দায়িত্ব পালন করেছেন ৯ জন নারী অ্যাটেনডেন্ট। ইতিমধ্যে আউটসোর্সিং পদ্ধতিতে ২৬ জন নারী অ্যাটেনডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। তা ছাড়া আগামী ১ জানুয়ারি থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চালু হতে যাওয়া নতুন সুবর্ণ এক্সপ্রেসেও ২০ জন নারী অ্যাটেনডেন্ট দায়িত্ব পালন করবেন।
রেলের মহাপরিচালক (ডিজি) কামরুল আহসান বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময় নারীর ক্ষমতায়নের ব্যাপারে বলেন এবং কাজ করেন। আমরাও এ লক্ষ্যে পরীক্ষামূলকভাবে ৯ জন নারী অ্যাটেনডেন্টকে এই ট্রেনে সংযুক্ত করেছি। আমরা আশা করছি, তাঁরা ভালো সেবা
প্রদান করবেন।’

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
২ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে