ক্যালিফোর্নিয়ার ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি রোজ এলিজাবেথ বার্ড। ১৯৭৭ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন তাঁকে নিযুক্ত করেন। বিচারপতি হিসেবে তিনি সামাজিক ন্যায়বিচার, মানবাধিকার ও মৃত্যুদণ্ডবিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিলেন। তিনি দৃঢ়ভাবে মৃত্যুদণ্ডের বিরোধিতা করতেন। এ কারণে রক্ষণশীল মহলের কাছে তিনি তীব্র বিরোধিতার মুখে পড়েন। ১৯৮৬ সালে ক্যালিফোর্নিয়ার ভোটাররা নির্বাচনের মাধ্যমে তাঁকে পদ থেকে অপসারণ করেন।
তবে আমেরিকার বিচারব্যবস্থায় নারী নেতৃত্বের প্রতীক হিসেবে রোজ এলিজাবেথ বার্ড স্মরণীয় হয়ে আছেন। তিনি ১৯৩৬ সালের ২ নভেম্বর, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯৯ সালের ৪ ডিসেম্বর মারা যান।

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
১ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে