এখন পর্যন্ত আবিষ্কার হওয়া পুরোনো জুতার বয়স প্রায় সাড়ে পাঁচ হাজার বছর। এ জুতা পাওয়া যায় আর্মেনিয়ায়। জুতার ইতিহাস প্রাচীন হলেও আধুনিক শৈলীর জুতার বয়স আনুমানিক দুই শ বছর। এই দীর্ঘ সময়ে জুতার বিভিন্ন উন্নয়নে ভূমিকা রাখে পৃথিবীর বিভিন্ন দেশের ও সংস্কৃতির প্রচুর মানুষ। আজ তেমনই এক নারীর গল্প বলি, যিনি জুতার বিবর্তনের এই দীর্ঘ ইতিহাসের পাতায় যুক্ত হওয়া একজন। তাঁর নাম নওরিন হাবিব। তাঁর প্রতিষ্ঠানের নাম সোয়াংকি গার্লস। সোয়াংকি শব্দের অর্থ চটপটে। আর গার্ল অর্থ মেয়ে বা কিশোরী। মূলত নারীদের জন্য বিভিন্ন ধরনের জুতা তৈরি করেন নওরিন।
নওরিন ও তাঁর সোয়াংকি গার্লস
আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্থাপত্য বিষয়ে লেখাপড়া শেষ করে নওরিন শুরু করেন নিজের ব্যবসা। জুতা নিয়ে একটু বাড়তি ভাবনা ছিল তাঁর ছোটবেলা থেকেই। বিদেশে গেলে অন্য কিছু নিলেও এক জোড়া জুতা তাঁর চাই। রঙিন ও ট্রেন্ডি ডিজাইনের প্রতি ছিল তাঁর তীব্র আকর্ষণ। দেশে ফিরে দেখতেন জুতার ডিজাইনগুলো একঘেয়ে! তখনই মনে হতো জুতার ‘কিছু একটা বদলানো দরকার’।
সেই ভাবনা থেকে শুরু তাঁর সোয়াংকি গার্লসের পথ চলা। সেখানে নারীর চোখ দিয়ে নারীর প্রয়োজন ও স্টাইল দেখা হয়। এখন তাঁর সঙ্গে কাজ করছেন আরও পাঁচজন। নওরিন দেখেন ডিজাইন ও বিপণন। তাঁর স্বামী সামলান অর্ডার ও ক্লায়েন্ট। আর বাকি তিনজন প্যাকিংয়ের কাজ করেন।
বোহিমিয়ান ঘরানা, বাঙালির ছোঁয়া
নওরিনের দাবি, সোয়াংকি গার্লসের জুতাগুলো শুধু আরামদায়ক নয়, সেগুলোর নকশায় ফুটে ওঠে বোহিমিয়ান ঘরানার ডিজাইন। ট্রেন্ডি লুক, নরম আর রঙের খেলায় ছোঁয়া প্রতি জোড়া জুতা যেন একেকটি ছোটগল্প বলে। নওরিন বলেন, ‘আমরা এমনভাবে ডিজাইন করি, যেন সব বয়সের নারীরা সেটা পরতে পারেন। ভার্সিটি গোয়িং, অফিস গোয়িং, এমনকি নিউ মম বা সিনিয়র নারীরাও আমাদের গ্রাহক।’ ডিজাইন যতই ইউনিক হোক, দামটা সব সময় সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেন নওরিন। কারণ, তিনি চান তাঁর তৈরি জুতা সবার ব্যবহারযোগ্য হয়ে উঠুক। নওরিনের জুতার সর্বনিম্ন দাম ৮০০ টাকা আর সর্বোচ্চ ১ হাজার ৫৫০ টাকা।
উদ্যোক্তা বলে আত্মবিশ্বাসী
নওরিন বলেন, ‘একজন নারী হিসেবে আমি এই ইন্ডাস্ট্রিতে খুব আত্মবিশ্বাসী। আমার ভিশন, আমার অনুভব, আমার দেখার দৃষ্টিভঙ্গি আমাকে আলাদা করে দেয়।’ তবে জুতার ব্যবসা এখনো ‘মেল ডমিনেটেড’ বা পুরুষের হাতেই বলে মনে করেন নওরিন। তিনি বলেন, ‘আমার ডিজাইনগুলো ট্রাডিশনাল থেকে আলাদা। ম্যাটেরিয়াল খুঁজে পাওয়া, কারিগরদের বোঝানো, ফ্যাক্টরি ম্যানেজ করা—সবকিছুই আসলে চ্যালেঞ্জের বিষয়।’ পরিবারও শুরুতে সংশয়ে ছিল। স্থাপত্য পেশা ছেড়ে কেউ কেন জুতা নিয়ে কাজ করবে? কিন্তু নওরিনের মধ্যে ছিল তীব্র এক প্যাশন। সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের সংশয় দূর হয়েছে।
অনলাইনের শক্তি, অফলাইনের অপেক্ষা
সোয়াংকি গার্লস পুরোপুরি অনলাইনভিত্তিক ব্যবসা। এখনো শোরুম নেই, কোনো মেলায়ও অংশ নেয়নি এখনো। নওরিন জানিয়েছেন, তাঁদের গ্রাহকেরা সোশ্যাল মিডিয়ার কনটেন্ট দেখে আগ্রহী হন। আর তাঁরাও চেষ্টা করেন ইউনিক কনটেন্টের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে। সে জন্যই হয়তো প্রতি মাসে তাঁদের কাছে ২০০ থেকে ২৫০ জোড়া জুতার অর্ডার আসে। নওরিনের কাছে ক্রেতাদের রিভিউ মূল্যবান।

কীভাবে নিয়মিত ক্রেতা তৈরি হয়? নওরিন শোনালেন এক মায়ের গল্প। তাঁর এক ক্রেতা একবার সোয়াংকি গার্লস থেকে জুতা কিনেছিলেন তাঁর মায়ের জন্য। নিখুঁত নকশায় তৈরি এ জুতা পরে তাঁর মায়ের পায়ের পুরোনো ব্যথা সেরে যায়। সেই ক্রেতা এখন নিয়মিতই সোয়াংকি গার্লস থেকে জুতা কেনেন।
এমন একেকটা গল্প তাঁর উদ্যোগের সার্থকতা বলে জানান নওরিন। ক্রেতা তো হয়েছে। এখন তাঁদের লক্ষ্য একজন ইনভেস্টর পাওয়া। যাতে ভবিষ্যতে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে শোরুম খোলা যায়।
২০২০ সাল থেকে পথচলা শুরু সোয়াংকি গার্লসের। আগামী পাঁচ বছর নিজের উদ্যোগকে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে দেখতে চান নওরিন হাবিব। বাংলার রং, ছন্দ ও নারীর গল্পকে নিজের তৈরি পণ্যের সাহায্যে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার একটা তাগিদ আছে তাঁর ভেতর।

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
১ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে