লুসি স্টোন ১৮৪৭ সালে যুক্তরাষ্ট্রের ওবারলিন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি কলেজ থেকে ডিগ্রি নিয়ে বের হওয়া প্রথম মার্কিন নারী। তিনি ছিলেন নারীবাদী, সমাজসংস্কারক ও নারী অধিকার আন্দোলনের নেত্রী। লুসি সক্রিয়ভাবে কাজ করেছেন নারীর ভোটের অধিকার, সমান অধিকার এবং দাসপ্রথা বিলুপ্তির পক্ষে। তিনি আমেরিকান নারীবাদী আন্দোলনের অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে স্বীকৃত।
নারীর অধিকার নিয়ে সচেতনতা বাড়াতে লুসি স্টোন ‘দ্য ওমেন্স জার্নাল’ নামে একটি নারীবিষয়ক পত্রিকা সম্পাদনা করতেন। ১৮৫৫ সালে বিবাহের পরও লুসি স্টোন স্বামীর পদবি গ্রহণ করেননি। তিনি নিজের নাম রেখেছিলেন লুসি স্টোন। তিনি মনে করতেন, নাম বদলালে নারীদের স্বাধীনতা ক্ষুণ্ন হয়। তখনকার সময়ে এটি ছিল একেবারে অস্বাভাবিক ও সাহসী কাজ। এ সিদ্ধান্ত নারী স্বাধীনতার প্রতীক হিসেবে দেখা হয়। লুসি দাসপ্রথার বিরুদ্ধেও তাঁর কণ্ঠস্বর সমুন্নত রেখেছিলেন। তখনকার সমাজে নারী ও নারী বক্তাদের প্রচুর বাধা থাকলেও তিনি সেসব বাধা অগ্রাহ্য করে সাহসের সঙ্গে দাবি জানাতেন।
লুসি স্টোন জন্মগ্রহণ করেন ১৮১৮ সালের ১৩ আগস্ট ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওয়েস্ট ব্রুকফিল্ডে। ১৮৯৩ সালের ১৮ অক্টোবর তিনি মারা যান।

সম্প্রতি ‘ফোর্বস’ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫ দানবীরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ২৫ জনের মধ্যে আছেন ছয়জন নারী। এই নারীরা কোনো আড়ম্বর ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার সমাজসংস্কারে ব্যয় করছেন।
৫ দিন আগে
বাসার বাইরে এটাই আমার প্রথম রোজা। আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রমজান মাসে ক্লাস বন্ধ না দেওয়ার কারণে আমি বাড়িতে যেতে পারছি না। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, মানসিকভাবে। কখনোই পরিবার ছাড়া এভাবে থাকা হয়নি কিংবা...
৫ দিন আগে
অষ্টম শ্রেণিতে পড়াশোনার সময় নুসরাত জাহান নুহার শরীরে আক্রমণ করে মরণব্যাধি ক্যানসার। যে বয়সে একজন কিশোরীর জীবন এগিয়ে যাওয়ার কথা, সেই সময়ে তাঁর জীবন থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু নিজের অদম্য মনোবল আর পরিবারের পাশে থাকার শক্তি তাঁকে ক্যানসারের সঙ্গে যুদ্ধে নেমে পড়ার শক্তি জোগায়।
৫ দিন আগে
১৩ দিন আগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছিলেন রিজিয়া বেগম (৪০)। হাতে ছিল না পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র। চিনতে পারছিলেন না কাউকেই। অবশেষে ব্র্যাক অভিবাসন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রযুক্তির সহায়তায় মিলেছে তাঁর পরিচয়।
৬ দিন আগে