১৮৯৪ সালের ২৫ জুন। বোস্টনের দুই ধনী ব্যবসায়ী নিজেদের মধ্যে এক অদ্ভুত বাজি ধরলেন—কোনো নারী একা সাইকেলে চড়ে পুরো পৃথিবী ঘুরে আসতে পারবে না। সে সময়কার রক্ষণশীল ভিক্টোরিয়ান সমাজের এই চ্যালেঞ্জ লুফে নেন ২৪ বছর বয়সী গৃহবধূ এবং তিন সন্তানের মা অ্যানি কোহেন কপচভস্কি।
নারীদের ঘরের বাইরে বের হওয়াই যেখানে ছিল দুরূহ বিষয়, সেখানে ৪২ পাউন্ড ওজনের একটি ভারী কলম্বিয়া সাইকেল নিয়ে একাই বিশ্বজয়ে বেরিয়ে পড়লেন অ্যানি। নিজের খরচ জোগাতে তিনি ‘লন্ডনডেরি লিথিয়া স্প্রিং ওয়াটার’ কোম্পানির কাছ থেকে ১০০ ডলারের বিনিময়ে তাদের বিজ্ঞাপনী প্ল্যাকার্ড নিজের সাইকেলে ঝুলিয়ে নেন। এর পর থেকে ইতিহাসে তাঁর নাম হয়ে যায় অ্যানি ‘লন্ডনডেরি’। অ্যানি নারীদের ভারী গাউন ছেড়ে পুরুষদের পোশাক পরেন। যাত্রাপথে তিনি নিজেকে একটি চলন্ত বিলবোর্ডে পরিণত করে, নিজের ছবি বিক্রি করে এবং বিভিন্ন শহরের দোকানে প্রদর্শনীতে অংশ নিয়ে নিজের অর্থ উপার্জন করেন।
দীর্ঘ ১৫ মাসের এই রোমাঞ্চকর যাত্রায় অ্যানি একা একা আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার মিসর, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, চীন ও জাপানের মতো দেশগুলো পরিভ্রমণ করেন। অবশেষে ১৮৯৫ সালের অক্টোবরে সফলভাবে বোস্টনে ফিরে বাজি জিতে নেন তিনি। পরবর্তী সময়ে পিটার জিউটলিন এই সত্য ঘটনা নিয়ে ‘স্পাইন’ নামে একটি উপন্যাস লেখেন।

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
১ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে