
শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের একসঙ্গে বসে খাওয়ার অধিকার আদায় করার একটি সফল ক্যাম্পেইন ‘লাঞ্চ কাউন্টার সিট-ইন’। ডায়ান ন্যাশ সেই ঐতিহাসিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন। প্রথমবারের মতো সার্থকভাবে এটি লাঞ্চ কাউন্টারগুলোতে বর্ণবৈষম্যের প্রাচীর ভেঙে দিয়েছিল। আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের ইতিহাসে কিছু নাম আছে, যাঁরা ছিলেন আন্দোলনের মূল মস্তিষ্ক বা রণকৌশলী। তাঁদের মধ্যে একজন ডায়ান।
সময়টা ১৯৬০ সালের ১ ফেব্রুয়ারি। নর্থ ক্যারোলাইনার গ্রিনসবোরোর উলওর্থ স্টোরের ক্যানটিনে চারজন কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী বসে অবস্থান ধর্মঘট শুরু করেন। সে সময়ে ক্যানটিন বা লাঞ্চ কাউন্টারগুলোতে কৃষ্ণাঙ্গদের খাবার পরিবেশন করা হতো না। অথচ শ্বেতাঙ্গরা সেখানে খেতে পারতেন। এই বর্ণবাদী নীতির প্রতিবাদে এবং সমান অধিকার আদায় করার দাবিতে শিক্ষার্থীরা কাউন্টারে বসে থাকতেন। খাবার না দেওয়া পর্যন্ত উঠে যেতেন না।
মাত্র ২২ বছর বয়সে ডায়ান ন্যাশ ন্যাশভিলের ‘সিট-ইন’ আন্দোলনের নেত্রী হয়ে ওঠেন। তরুণ এবং কলেজপড়ুয়া শিক্ষার্থীরা ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই আন্দোলন পরিচালনা করেছিলেন। এই আন্দোলন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে দ্রুততম সময়ে আমেরিকার ৬৯টি শহরে ছড়িয়ে পড়ে। ১৯৬০ সালের ১৭ মার্চ, ন্যাশসহ চারজন শিক্ষার্থী প্রথমবারের মতো পোস্ট হাউস রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার অধিকার ফিরে পান।
‘লাঞ্চ কাউন্টার সিট-ইন’ আন্দোলন সফল করার পর শিক্ষার্থীদের একটি সুশৃঙ্খল ও শক্তিশালী কাঠামো দেওয়ার জন্য ডায়ান ন্যাশ স্টুডেন্ট নন-ভায়োলেন্ট কো-অর্ডিনেটিং কমিটি প্রতিষ্ঠা করেন।

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
১ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে