
আমি একটি করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করি। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় তিন বছর। সম্প্রতি একটি মোবাইল ফোন নম্বর থেকে আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কখনো ছবি আবার কখনো মেসেজের স্ক্রিনশট ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ইতিমধ্যে আমার কাছ থেকে টাকাপয়সাও হাতিয়ে নিয়েছে নম্বরটির ব্যবহারকারী।
আমি ডিভোর্সি উল্লেখ করলাম; কারণ, ডিভোর্সের পর আমাকে নিয়ে নানা মহলে নানা কথা হয়। আমি এসব নিয়ে মানসিক যন্ত্রণায় আছি। আমি টাকাপয়সা না দিয়ে আইনগত পদক্ষেপ নিতে চাই। নির্দিষ্টভাবে কাউকে যদি সন্দেহের তালিকায় না রাখি, তাহলে পদক্ষেপ নেব কীভাবে? যদিও সেই নম্বর আমার কাছে আছে। শুধু নম্বরের ভিত্তিতে কি আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব?
সৈয়দা শারমিন হক, ঢাকা
উত্তর: হ্যাঁ, শুধু মোবাইল ফোন নম্বরের ভিত্তিতেও আপনি আইনগত পদক্ষেপ নিতে পারেন। আপনি কাউকে নিশ্চিতভাবে সন্দেহ না করলেও সমস্যা নেই। বাংলাদেশে মোবাইল নম্বর, কল রেকর্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে লেনদেন, মেসেজ, স্ক্রিনশট—এসবের ভিত্তিতে তদন্ত শুরু করা যায়। আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা ব্ল্যাকমেল, অনলাইনে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ আদায়ের মধ্যে পড়ে।
১. সব প্রমাণ সংরক্ষণ করুন, নম্বরটি সেভ রাখুন, কল লগ, এসএমএস, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা ফেসবুক মেসেজের স্ক্রিনশট রাখুন। টাকা পাঠিয়ে থাকলে বিকাশ/নগদ/ব্যাংক লেনদেনের স্ক্রিনশট বা স্টেটমেন্ট রাখুন। ভয়ভীতি বা ‘ফাঁস করে দেব’ ধরনের মেসেজ বিশেষভাবে সংরক্ষণ করুন। কোনো কিছু ডিলিট করবেন না।
২. পুনরায় টাকা পাঠাবেন না। ব্ল্যাকমেলকারীরা সাধারণত একবার টাকা পেলে বারবার টাকার জন্য চাপ দেয়। টাকা দেওয়া বন্ধ করাসহ যোগাযোগ সীমিত করুন।
৩. নিকটস্থ থানায় জিডি করতে পারেন। সেখানে বলবেন যে অজ্ঞাত ব্যক্তি/ব্যক্তিরা একটি নির্দিষ্ট নম্বর থেকে হয়রানি করছে। ব্যক্তিগত ছবি/তথ্য ফাঁসের ভয় দেখিয়ে টাকা নিয়েছে এবং আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। থানা নম্বর ট্রেস করার জন্য পরবর্তী পদক্ষেপ নিতে পারেন।
৪. সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করুন। বাংলাদেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন বা পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেনে অভিযোগ করতে পারেন।
৫. আপনার ঘটনায় বাংলাদেশে প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইন/সাইবার সম্পর্কিত অপরাধ, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন, মানহানি ও ব্যক্তিগত তথ্য ফাঁসের হুমকি—এসবের আওতায় অভিযোগ হতে পারে। সুনির্দিষ্ট ধারা আইনজীবী বা তদন্তকারী নির্ধারণ করবেন।
ডিভোর্সি বলে আপনাকে ভয় দেখানো, অপমান করা কিংবা ব্ল্যাকমেল করার অধিকার কারও নেই।
পরামর্শ দিয়েছেন ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
১ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে