
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ফরেন মিনিস্ট্রিতে নিযুক্ত প্রথম নারী রুথ ব্রায়ান ওয়েন। ১৯৩৩ সালের ১৩ এপ্রিল তিনি দায়িত্ব পান ডেনমার্কে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে। তবে এই পথে ছিল আইনি বাধা। আর সেই বাধা অতিক্রম করেই দায়িত্ব নিতে হয় রুথকে।
বিশ শতকের শুরুতে মার্কিন আইন অনুযায়ী, কোনো নারী বিদেশি পুরুষকে বিয়ে করলে স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব হারাতেন। তিনবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী উইলিয়াম জেনিংস ব্রায়ানের কন্যা রুথ ব্রায়ান ওয়েনও এক ব্রিটিশ নাগরিককে বিয়ে করেন এবং ১৯১০ সালে নিজের নাগরিকত্ব হারান। পরবর্তী সময়ে ১৯২২ সালের ক্যাবল অ্যাক্ট নারীদের স্বাধীন নাগরিকত্বের অধিকার দিলেও এতে অনেক সীমাবদ্ধতা ছিল। রুথ ১৯২৫ সালে নাগরিকত্ব পুনরুদ্ধার করেন এবং ১৯২৮ সালে ফ্লোরিডা থেকে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। যদিও তাঁর নাগরিকত্বের সময়কাল নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল। তবে সেটি তিনি কাটিয়ে উঠে সফলভাবে নিজের আসন রক্ষা করেন।
অবশ্য যুক্তরাষ্ট্র ১৯৩০-৩১ সালের আইনি সংশোধনীর মাধ্যমে নারীদের এ বৈষম্যমূলক পরিস্থিতি থেকে মুক্তি দেয়। অবশেষে ১৯৩৩ সালে আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট রুথ ব্রায়ান ওয়েনকে ডেনমার্কের রাষ্ট্রদূত নিযুক্ত করেন। এই পদে তিনিই ছিলেন প্রথম মার্কিন নারী। পরবর্তীকালে ডেমোক্রেটিক পার্টির এই নেত্রী ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্ক তৈরির আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
১ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে