উনিশ ও বিশ শতকের নারীবাদকে বেশ কিছুটা এগিয়ে দিয়েছিল ম্যারি ওলস্টোনক্র্যাফ্টের লেখা। সেই সময় ইউরোপে নারীদের নাগরিক অধিকার প্রায় ছিলই না। তিনি ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে নারীদের জন্যও ‘স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব’ দাবি করেন। তাঁর লেখা বিখ্যাত বই ‘আ ভ্যান্টিকেশন অব দ্য রাইটস অব উইমেন’। ১৭৯২ সালে প্রকাশিত বইটি নারীবাদী সাহিত্যের প্রথম রচনা হিসেবে স্বীকৃত। বইটিতে তিনি উল্লেখ করেছিলেন, নারী পুরুষের মতোই যুক্তিবোধসম্পন্ন এবং শিক্ষার সমান অধিকার পাওয়ার যোগ্য। ম্যারি ওলস্টোনক্র্যাফ্টের জন্ম ১৭৫৯ সালের ২৭ এপ্রিল এবং মারা যান ১৭৯৭ সালের ১০ সেপ্টেম্বর।

সম্প্রতি ‘ফোর্বস’ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫ দানবীরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ২৫ জনের মধ্যে আছেন ছয়জন নারী। এই নারীরা কোনো আড়ম্বর ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার সমাজসংস্কারে ব্যয় করছেন।
৫ দিন আগে
বাসার বাইরে এটাই আমার প্রথম রোজা। আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রমজান মাসে ক্লাস বন্ধ না দেওয়ার কারণে আমি বাড়িতে যেতে পারছি না। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, মানসিকভাবে। কখনোই পরিবার ছাড়া এভাবে থাকা হয়নি কিংবা...
৫ দিন আগে
অষ্টম শ্রেণিতে পড়াশোনার সময় নুসরাত জাহান নুহার শরীরে আক্রমণ করে মরণব্যাধি ক্যানসার। যে বয়সে একজন কিশোরীর জীবন এগিয়ে যাওয়ার কথা, সেই সময়ে তাঁর জীবন থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু নিজের অদম্য মনোবল আর পরিবারের পাশে থাকার শক্তি তাঁকে ক্যানসারের সঙ্গে যুদ্ধে নেমে পড়ার শক্তি জোগায়।
৫ দিন আগে
১৩ দিন আগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছিলেন রিজিয়া বেগম (৪০)। হাতে ছিল না পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র। চিনতে পারছিলেন না কাউকেই। অবশেষে ব্র্যাক অভিবাসন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রযুক্তির সহায়তায় মিলেছে তাঁর পরিচয়।
৬ দিন আগে