
আমার বড় বোনের প্রেমের বিয়ে ডিভোর্স হয়ে যায় বছর তিনেক আগে। তাঁদের একটি কন্যাসন্তান আছে, যে আমার বোনের সঙ্গে থাকে। এই সন্তানের কারণে তাঁদের দুজনের আবারও যোগাযোগ শুরু হয় গত বছর থেকে। যোগাযোগ হলেও তাঁরা একসঙ্গে থাকেন না। কিন্তু এখন মেয়ে বড় হচ্ছে। বিভিন্ন দিক ভেবে আমার বোন চাইছেন তাঁর সাবেক স্বামীকে আবার বিয়ে করতে। তাঁর সাবেক স্বামীকে জানানো হলে তিনি সরাসরি না বলেননি, আবার সম্মতিও দেননি। তবে জানিয়েছেন, কারও সঙ্গে সম্পর্ক নেই তাঁর। তিনি ভয় পান আবারও সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার। তাঁদের আবার বিয়েতে কি আইনি কোনো বাধা আছে? এ ক্ষেত্রে খোরপোশ ও দেনমোহরের আগের হিসাবগুলো কী হবে?
কানিজ শামস, ঢাকা
উত্তর: যেহেতু আপনার বোনের তিন বছর আগে ডিভোর্স হয়েছে, তাই তাঁরা আবার বিয়ে করতে পারবেন। এ ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। ডিভোর্স হওয়ার পরের তিন মাস পর্যন্ত যদি তিনি ভরণপোষণ না পেয়ে থাকেন, তাহলে সেই পরিমাণ ভরণপোষণ এবং দেনমোহর যদি বাকি থাকে, সেই দেনমোহর আপনার বোন পাবেন। নতুন করে বিয়ে হোক বা না হোক, এই হিসাবটা আলাদা। তবে এর জন্য পারিবারিক আদালতে না গিয়ে আপসে সমাধান করে নেওয়াই ভালো।
স্ত্রী তালাক দিলে দেনমোহর পাবেন না, এটি আমাদের দেশে প্রচলিত ভুল ধারণা। স্ত্রী তালাক দিলেও দেনমোহর পাবেন। বিবাহবিচ্ছেদ যেভাবেই হোক, স্ত্রী অবশ্যই দেনমোহর পাবেন। তবে নিকাহনামায় কোনো উশুল লেখা থাকলে বকেয়া টাকা পাবেন। বিয়ে যত দিন চলমান থাকবে, তত দিন স্বামী তাঁর স্ত্রীকে উপযুক্ত পরিমাণে ভরণপোষণ দিতে বাধ্য থাকবেন। এর ব্যত্যয় ঘটলে স্ত্রী যেকোনো সময় আইনের আশ্রয় নিতে পারবেন।
পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
১ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে