আন্তর্জাতিক নারী

তিন মিটার গভীর একটি কংক্রিটের ট্যাংকে আছে পানি। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সেই পানি সংগ্রহ করছে নারীরা। কাঠফাটা রোদে গাধার পিঠে রশিতে বাঁধা জেরিক্যান। একটি কঙ্কালসার একাশিয়াগাছের ছায়ায় কয়েকজন নারী বসে অপেক্ষা করছেন তাঁদের পালার জন্য। আশপাশে কোনো পুরুষ নেই। খুব সাবধানে সেখানে পানি তোলেন নারীরা। সব ক্যান ভর্তি হলে সেগুলো আবার গাধার পিঠে বেঁধে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফিরতে হয় বাড়ির পথে।
শুধু তা-ই নয়, এরই মধ্যে খরাপ্রবণ বিভিন্ন এলাকায় অপুষ্টি আর পানির অভাবে মরে যাচ্ছে গবাদিপশু। জমি হয়ে উঠেছে পুরোপুরি বন্ধ্যা।
এমনই পানিশূন্যতায় কঠিন সময় পার করছে কেনিয়ার উত্তর অংশের মানুষ। এই সংকটে ভয়াবহ হয়ে উঠেছে নারীদের জীবন। উত্তর কেনিয়ার শুষ্ক সমতলে, কালো আগ্নেয় পাথরের মধ্যে নারীদের জীবন আগে থেকেই ছিল অনিরাপদ। খরার কারণে তা হয়ে উঠেছে ভয়াবহ। এ পরিস্থিতি নারীদের ফেলে দিয়েছে কঠিন সংগ্রামে।
এই কঠিন সময়ে উত্তর কেনিয়ার পরিবারগুলো জীবনধারণের সংস্থান করছে মেয়েদের বিয়ে দিয়ে। সেই অঞ্চলে মেয়ের বিয়ে দিলে পণ হিসেবে পাওয়া যায় ছাগল বা উট। এগুলো দিয়ে পুরো জীবন না হলেও কিছুদিন ভালো থাকা যায়। এই সংক্ষিপ্ত সময় ভালো থাকার ব্যবস্থাই বেছে নিচ্ছে উত্তর কেনিয়ার খরাপীড়িত এলাকার মানুষ। যদিও তারা জানে, যে মানুষের সঙ্গে মেয়েকে বিয়ে দিচ্ছে, সে তাকে প্রায় ‘যৌনদাসী’ করে রাখবে আজীবন। তারা এটাও জানে, খরার কারণে যৌতুক হিসেবে পাওয়া ঘোড়া কিংবা উট মরে যেতে পারে যেকোনো সময়। এর কোনো কিছুই তাদের বিবেচনায় নেই। তাই নারী হয়ে ওঠার আগেই এই অঞ্চলের কন্যাশিশুদের বিয়ে হয়ে যাচ্ছে। এরপর সন্তান জন্ম নিলে তাদের পালন, রক্ষণাবেক্ষণ—সবকিছুর দায় মায়ের একার। মাকে তখন পেটের দায়ে উট কিংবা খচ্চর চরাতে যেতে হবে দূরের মাঠে। গাধার পিঠে জেরিক্যান বেঁধে হাঁটতে হবে মাইলের পর মাইল পথ, কুয়ার পাশে নিজের পালা আসার জন্য অপেক্ষা করতে হবে কয়েক ঘণ্টা। সব শেষে হয়তো কয়েক লিটার পানি জোগাড় করতে পারবে সে, নিশ্চিন্ত হতে পারবে কেবল সেই সপ্তাহটুকুর জন্য।

উত্তর কেনিয়ার আঞ্চলিক রাজধানী মারসাবিটের উত্তরে, ইথিওপিয়া সীমানার কাছাকাছি মরুভূমির ভাঙাচোরা, প্রায় অচল পথের ধারের প্রতিটি গ্রাম কিংবা যাযাবরদের তাঁবুর পেছনে লুকিয়ে আছে এই দুঃখগাথা।
কেনিয়ায় শিশুবিবাহের হার বিশেষ করে এমন জায়গাগুলোতে বেড়েছে, যেখানে টানা ৯ মাস ধরে একফোঁটাও বৃষ্টি হয়নি। সহায়তাকারী সংস্থাগুলোর মতে, জলবায়ু পরিবর্তন শুধু খরাকেই আরও বিধ্বংসী করে তুলছে না; বরং এটি সূক্ষ্মভাবে বৈষম্যকেও গভীর করে তুলছে। স্থানীয় একটি সংস্থা ইনডিজেনাস রেসকিউ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে মারসাবিট কাউন্টিতে ধর্ষণ এবং যৌন সহিংসতার ঘটনা বেড়েছে। খরায় গাছপালা কমে যাওয়ার কারণে নারীদের আরও দূরবর্তী অঞ্চলে পশু চরাতে যেতে হয়। সেখানে তারা যৌন সহিংসতার শিকার হয়। অনেকে বাধ্য হয়ে বিভিন্ন ধরনের কাজ নিয়ে অভিবাসী হতে বাধ্য হচ্ছে। সেখানে তাদের জীবন ও স্বাস্থ্যের ঝুঁকি অনেক বেশি।
বিশ্বব্যাপী জলবায়ুর প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় নারীরা। জলবায়ুর প্রভাব এবং প্রতিকার নিয়ে প্রতিবছর সারা বিশ্বে নানা আলোচনা ও সমাধান খোঁজার আয়োজন করা হয়। তবু এর করাল গ্রাস থেকে নারীদের কোনোভাবে উদ্ধার করতে সক্ষম হচ্ছে না কেউ। যেন নারীদের এই ক্ষতির দায় কারও নয়, শুধুই প্রকৃতির।
সূত্র: আল জাজিরা

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
১ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে