
অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ভিডিও ব্লগার প্রায়শই পণ্যের রিভিউ করেন। নিজেদের পণ্য অথবা ব্র্যান্ডের পণ্যের পেইড রিভিউ দেন তাঁরা। আবার কখনো উপহারের বিনিময়েও পণ্যের রিভিউ দেন এই ইনফ্লুয়েন্সাররা। কিন্তু এই ইনফ্লুয়েন্সার সুপারশপ থেকে জিনিসপত্র চুরি করেছেন। আবার কেনাকাটার নামে চুরির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন!
সুপারশপ থেকে চুরি করা পণ্যের ভিডিও টিকটকে শেয়ার করার পর গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ২২ বছর বয়সী টিকটক ইনফ্লুয়েন্সার মার্লিনা ভেলেজ। টিকটকে তাঁর ৩ লাখ ফলোয়ার রয়েছে।
ফোর্ট মায়ার্স নিউজ-প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর কেপ কোরাল শহরে আমেরিকার খুচরা পণ্য বিক্রয় প্রতিষ্ঠান টার্গেটের একটি স্টোর থেকে ৫০০ ডলার মূল্যের ১৬টি গৃহস্থালি পণ্য ও পোশাক চুরি করেন মার্লিনা। এই ঘটনাকে ‘ছোটখাটো চুরি’ বলা হলেও ৫০০ ডলার অর্থমূল্যের কারণে বিষয়টি আইনি প্রক্রিয়া পর্যন্ত গড়িয়েছে।
কেপ কোরাল পুলিশ বিভাগ জানায়, এক নারীকে সেলফ–চেকআউটে পণ্যগুলোকে কম মূল্যের ফেইক বারকোড স্ক্যান করতে দেখে টার্গেটের লস প্রিভেনশন টিম। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন নারীর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে এক ব্যবহারকারী তাঁর পুরো নাম, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও জন্ম তারিখ সরবরাহ করেন।
ওই দিনই টিকটক হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন মার্লিনা। ভিডিওতে দেখা যায়, তিনি দৈনন্দিন কর্মকাণ্ড ফলোয়ারদের সঙ্গে শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, টার্গেট স্টোরে কেনাকাটা শেষে কিছু পণ্য গাড়িতে তুলছেন এই ইনফ্লুয়েন্সার।
তদন্তকারীরা ঘটনার সত্যতা পেয়ে গত বৃহস্পতিবার রাতে মার্লিনাকে গ্রেপ্তার করে। অবশ্য পরে ১৫০ ডলার নগদ বন্ডের বিনিময়ে জামিনে মুক্তি পান তিনি। আগামী ১০ ডিসেম্বর শুনানির জন্য আদালতে হাজির হতে হবে তাঁকে।
কেপ কোরাল পুলিশ বিভাগের মুখপাত্র রাইলি কার্টার বলেন, ওই ইনফ্লুয়েন্সার নিজেই নিজের বিরুদ্ধে প্রমাণ তৈরি করেছিলেন। সোশ্যাল মিডিয়া থেকে আমরা সন্দেহভাজনের সূত্র খুঁজে পেয়ে তাঁকে গ্রেপ্তার করতে পেরেছি। মার্লিনাকে গ্রেপ্তারের পর জানা গেছে, তিনি এর আগেও এ ধরনের কাজ করেছেন।
পণ্য চুরি করা এবং সেসব নিয়ে ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্লিনা ভেলেজ।

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে