‘খুব তো মজা নিচ্ছেন চড়-কাণ্ড নিয়ে। একটাবার ভেবে দেখেছেন বেচারা বর থেকে ব্রো হয়ে গেল! হাউ কাম? এটা মানা যায়?’
মতিন সাহেব একদম গম্ভীর হয়ে গেছেন। সহকর্মী আজাদ সাহেবের রসিকতা পছন্দ হচ্ছে না। একে তো প্রিয় নায়ক, তার ওপর এক সময়ের হার্টথ্রব ও বিয়ে করা বউ তাঁকে ‘ভাই’ বলে সম্বোধন করেছেন। বর থেকে বেচারা ‘ব্রো’ হয়ে গেল! অবস্থা বেগতিক দেখে আজাদ সাহেব বললেন, ‘আরে ব্রো, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? বিয়ের পাঁচ বছর পর জামাই-বউ এমনিতেই ভাই-বোন হয়ে যায়!’
কপাল কুঁচকে মতিন সাহেব জানতে চান, ‘তা আপনার ক বছর হয়েছে বিয়ের?’
লাজুক হাসি দিয়ে আজাদ সাহেব বললেন, ‘ইয়ে, তিন বছর।’
-তার মানে আপনারা এখনো ভাই-বোন হন নাই। হানিমুন পিরিয়ড চলতেছে। আরও দুই বছর প্রেম করে নেন। তারপর বুঝবেন পর্দা কাঁপানো ভাইয়ের কী কষ্ট হইতেছে।
-চিল ব্রো! মাথা ঠান্ডা রাখেন।
-চিল আবার কি? আমি তো কাক-পক্ষীও না। আমি জলজ্যান্ত একজন মানুষ! নায়কও মানুষ। তিনি ক্রোধ নিয়ন্ত্রণ কোর্স না-ই করতে পারেন। তাই বলে আপনারা ফেসবুক ভাসায় দিবেন তাঁকে সমালোচনা করে? জানেন কত চাবুকের আঘাত খাইতে খাইতে নায়িকাকে পাইছেন তিনি? আপনারা কী জানবেন, ব্রো প্রজন্মের লোকজন! ভাইয়ের সিন দেইখা আমরা কত বদন ভাসাইছি নয়নের জলে। আর আপনারা কিসের ফেসবুক ভাসান নির্দয় মার্কা কথা বলে!
-হা হা হা। শুধু শুধু উত্তেজিত হবেন না মতিন সাহেব। সিনেমার ক্লাইম্যাক্স সিনের মতো আপনিও হার্ট অ্যাটাক করেন, সেটা আমরা চাই না।
-এই যে কথা ঘোরাচ্ছেন। আমার কথা শেষ হয় নাই। দ্যাখেন, নায়িকা কীভাবে পারল নায়কের বিপক্ষে যেতে?
-আপনি বলতে চাইছেন নায়ক সত্য বলছেন, আর যা করেছেন তা-ই সঠিক?
-আলবৎ হ্যাঁ।
-আগেই সিদ্ধান্তে আসা ঠিক না মতিন সাহেব। অস্কারে উইল স্মিথের চড়-কাণ্ডের পর কী কী হইসিলো মনে আছে তো?
-আরে ভাই আমরা হলাম বাঙালি। বউয়ের দিকে কেউ তাকালে ট্যাংরি ভেঙে দেওয়ার দুঃসাহস আমাদের আছে।
এতক্ষণ বাসেদ মিয়া চা বানাতে বানাতে মতিন সাহেব আর আজাদ সাহেবের বাকওয়াজ শুনছিলেন। আর চুপ থাকতে পারলেন না। গলাটা একটু পরিষ্কার করে নিয়ে ফিসফিস করে দুজনের দিকে তাকিয়ে বললেন, ‘কিন্তু স্যার, বউয়ের কথা মাইনা চললে কী আর এত কিছু হইতো? কথা কন ঠিক কি না?’
দুজনেই এবার একসঙ্গে বলে উঠলেন, ‘সহমত ভাই।’
বাসেদ মিয়ার মুখে একটা ছড়ানো হাসি। চায়ের দাম মিটিয়ে দিতে দিতে আজাদ সাহেবকে মতিন সাহেব বললেন, ‘অনেকক্ষণ হইসে বিরতি। চলেন অফিসে ফিরি। আমি আবার মোবাইলে ডাটা-ফাটা ইউজ করি না। খামাখা পয়সা নষ্ট। অফিসে ফ্রিতে ওয়াইফাই। হে হে হে। জলদি চলেন। নায়ক ভাইয়ের আপডেট আছে কি না জানতে হবে!’
কথাগুলো মিইয়ে যায় দূরত্ব বাড়তে বাড়তে। চায়ের টং দোকানটার পাশেই জব্বর আলী তাঁর রিকশাটা থামিয়ে একটু জিরিয়ে নিচ্ছিলেন। বড় দালানের স্যাররা চলে যেতেই একটা দীর্ঘশ্বাস ফেলে দিয়ে বললেন, ‘মাইনষে অভাবে মরে, আগুনে মরে, রাস্তায় মরে, পানিতে মরে। তবু নাটক-সিনেমা দেইখা একটু ভালা থাকন লাগে!’
আমি মুচকি হেসে বাসেদ মিয়াকে বললাম, ‘আরেক কাপ চা দিও তো মামা। চিনি ছাড়া, রং চা।’
সব ঘটনার মতো এই ঘটনাতেও কর্তৃপক্ষের হস্তক্ষেপ লাগবে কি-না, এটাই এখন চিন্তার বিষয়। চায়ে চুমুক দিতে দিতে আরও চিন্তা করা যাবে।

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে