একটা সময় সাগরে বিপদে পড়া মানুষ বোতলে বার্তা পাঠাত। এমন চিরকুট পেয়ে এর সাহায্যে হারিয়ে যাওয়া বা বিপদগ্রস্ত মানুষ উদ্ধারের ঘটনাও আছে বিস্তর। সাম্প্রতিক সময়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারে এমন বোতল বার্তার ব্যবহার একেবারেই কমে গেছে। তবে কখনো কখনো ব্যতিক্রমও ঘটে। এমনই একটি বোতল বার্তা ভেসে এসেছে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত ব্রিটিশ শাসিত দ্বীপ কেম্যান দ্বীপের সৈকতে।
কেম্যান আইল্যান্ডের সৈকতে হাঁটা এক ব্যক্তি হঠাৎই আবিষ্কার করেন হাতে লেখা মেসেজ পুরে রাখা কাচের বোতলটিকে। ব্রায়ান ফেলপস নামের ওই ব্যক্তি জানান, উপকূল ধরে হাঁটছিলেন তিনি। হঠাৎ কাচের বোতলটি চোখে পড়ে। ভেতরে রঙিন কাগজে হাতে লেখা বার্তা।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা ইউপিআই-এর এক প্রতিবেদনে।
ফেলপস জানান, তিনি বোতলটি না খোলার সিদ্ধান্ত নেন। তবে তাঁর মনে হয়েছে পৃথিবী থেকে বিদায় নেওয়া কারও প্রতি পরিবারের সদস্যদের বার্তা ছিল বোতলের ভেতরে।
‘বিষয়বস্তু ব্যক্তিগত বলে মনে হওয়ায় পরের বার সেখানে গেলে আবার বোতলটি সমুদ্রে ফেলে দেওয়ার ইচ্ছা আছে আমার। যতটুকু দেখতে পেয়েছি তাতে বোতলটিতে মৃত ব্যক্তির উদ্দেশে ২০২১ সালে পরিবারের সদস্যদের লেখা তিন-চারটি চিঠি রয়েছে বলে মনে হয়েছে।’ ফেলপস বলেন কেম্যান কম্পাসকে।
সাম্প্রতিক সময়েই স্কটল্যান্ডের আঙ্গাসের টে এস্টুয়ারির (মোহনা) তীরে এক নারী ময়লা পরিষ্কারের সময় বোতলে ভরা একটি মেসেজ পান। ৪০ বছরে ছয় মাইল দূরত্ব অতিক্রম করে বোতলটি। জেনি স্মিথ নামের ওই নারী জানান, মেসেজগুলো লেখেন স্থানীয় তিনজন শিক্ষার্থী। তাঁদের সঙ্গে সামাজিকমাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হন তিনি।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১৮ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে