
বাস্তবে যদি রাপাঞ্জল থাকত, তবে জ্যামাইকান এক ব্যক্তির চুল দেখলে হয়তো সেও লজ্জা পেত। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া এক ভিডিওতে একটি দালানের ছাদের ওপর দাঁড়িয়ে ওই চুল নাড়াতে দেখা যায় মানুষটিকে। তিনি জানান, ৪০ বছর লেগেছে তাঁর চুলগুলো এত বড় করতে।
গত সোমবার অজ্ঞাতপরিচয় এই ব্যক্তির চুল প্রদর্শনের ভিডিও শেয়ার করা হয় একটি ইনস্টাগ্রাম আইডিতে। লম্বা চুলের লোকটি টিশার্টের সঙ্গে শর্ট প্যান্ট পরে ছিলেন। পায়ে ছিল বুট, কাঁধে প্যাঁচানো ছিল গোলাপি রঙের একটি তোয়ালে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে।
ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার অধিবাসী এই লোক কেন ছাদে উঠেছিলেন, তা পরিষ্কার নয়। তবে খুব সম্ভব তাঁর চুল কতটা লম্বা দেখাতেই দালানটির ছাদে উঠেছিলেন। লোকটি যখন দালানের পাশ দিয়ে নিচে নেমে যাওয়া চুলের প্যাঁচ ছাড়াচ্ছিলেন, তখন যিনি ভিডিও করছিলেন, তিনি বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলেন।
লোকটি তাঁর মাথার চুল আঁচড়ানোর জন্য নিজের আঙুলগুলো ব্যবহার করছিলেন। একপর্যায়ে ভিডিও করা ব্যক্তিটি তাঁর এক বন্ধুকে লম্বা চুল পরখ করে দেখার অনুরোধ করেন। তাঁর এমন দড়ির মতো পাকানো চুল কবে থেকে তৈরি হয় জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ৪০ বছর লেগেছে চুলটা এমন লম্বা করতে।
মজার ঘটনা, লম্বা চুলের নিচের অর্ধেক অংশের রং বাদামি হলেও খুলির ওপর থেকে নতুন গজানো চুলগুলো ধূসর। ৪৫ সেকেন্ডের ওই ভিডিওটা ৪২ হাজারবার দেখা হয়েছে বলে জানায় ডেইলি মেইল।
‘ওয়াও! কী চমৎকার পাকানো চুল! অনেক সুন্দর!’ একজন মন্তব্য করেন।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ‘বাস্তব জীবনের’ রাপাঞ্জল বলে উল্লেখ করেন তাঁকে। অনেকে মন্তব্য করেন, এই লম্বা দড়ির মতো পাকানো চুলের জন্য রেকর্ড বুকে নাম ওঠা উচিত তাঁর।
‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ কোথায়?’ একজন প্রশ্ন রাখেন, ‘কেউ একজন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা উচিত। আর মারা যাওয়ার আগে তাঁকে এর অন্তর্ভুক্ত করা হোক।’ অতি উৎসাহী আরেকজন লেখেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে সবচেয়ে লম্বা ড্রেডলক বা দড়ির মতো পাকানো চুলের অধিকারী ৬০ বছর বয়স্ক আশা ম্যান্ডেলা। তাঁর বাস মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ভিডিওর ব্যক্তিটির মতোই তাঁর ৪০ বছর লেগেছিল এমন লম্বা চুলের অধিকারী হতে। তাঁর চুলের দৈর্ঘ্য ১৯ ফুট ৬ দশমিক ৫ ইঞ্চি, ওজন ৪২ পাউন্ড।

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে