
কথায় আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু-খাগড়ার প্রাণ যায়! মানব ইতিহাসে বরাবর এমনই হয়ে এসেছে। যেরকমই চলছে রাশিয়া ও ইউক্রেন সংঘাতের মধ্যে। যুদ্ধ নিয়ে মনীষীরাও বলে গেছেন এমন নির্মমতার কথা।
যুদ্ধ বুড়োরা ঘোষণা করলেও লড়তে এবং মরতে হয় তরুণদেরই।
হারবার্ট হুভার, ৩১তম মার্কিন প্রেসিডেন্ট (১০ আগস্ট, ১৮৭৪-২০ অক্টোবর, ১৯৬৪)
ছবি: রয়টার্স
যুদ্ধ সব সময়ই অপরাধ—এমনকি প্রয়োজনীয় বা ন্যায়সংগত হলেও।
আর্নেস্ট হেমিংওয়ে, মার্কিন সাংবাদিক ও সাহিত্যিক (২১ জুলাই, ১৮৯৯-২ জুলাই, ১৯৬১)
ছবি: রয়টার্স
যুদ্ধ ও মদের জন্য খরচের বেলায় মানুষ নিজেকে কখনো গরিব ভাবে না।
উইলিয়াম ফকনার, নোবেলজয়ী মার্কিন শিশু সাহিত্যিক (২৫ সেপ্টেম্বর, ১৮৯৭-৬ জুলাই, ১৯৬২)
ছবি: রয়টার্স
আপনি যুদ্ধে আগ্রহী না হলেও, আপনার প্রতি যুদ্ধের কিন্তু ঠিকই আগ্রহ আছে।
লিও ট্রটস্কি, রুশ মার্কসবাদী বিপ্লবী ও তাত্ত্বিক (৭ নভেম্বর, ১৮৭৯- ২১ আগস্ট, ১৯৪০)
ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে
যুদ্ধে প্রথমে যে নিহত হয় তা হলো: সত্য।
অ্যাকিলাস, গ্রিক ট্র্যাজেডি নাট্যকার (৫২৫/৫২৪ খ্রিস্টপূর্বাব্দ—৪৫৬/৪৫৫ খ্রিস্টপূর্বাব্দ)
ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে
বুঝলেন, ক্ষমতাবান লোকেরা একটা জিনিসই বোঝেন, আর সেটা হলো: সহিংসতা।
নোয়াম চমস্কি, মার্কিন চিন্তক ও দার্শনিক (৭ ডিসেম্বর, ১৯২৮—)
ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে
আমি জানি না, তৃতীয় বিশ্বযুদ্ধে কী ধরনের অস্ত্র নিয়ে মানুষ লড়বে। কিন্তু আমি এটা ঠিক জানি যে, চতুর্থ বিশ্বযুদ্ধে লড়াই হবে লাঠিসোঁটা আর পাথর দিয়ে।
আলবার্ট আইনস্টাইন, নোবেলজয়ী জার্মান পদার্থবিদ (১৪ মার্চ, ১৮৭৯-১৮ এপ্রিল, ১৯৫৫)
ছবি: পিক্সাবে ডটকম
আমাদের প্রথম এবং সবচেয়ে পীড়াদায়ক সমস্যা হচ্ছে, সংঘাত নিরসনের পদ্ধতি হিসেবে সব সময় যুদ্ধকে কীভাবে এড়ানো যায় আমরা সেই চেষ্টা করি।
মারগারেট মিড, মার্কিন সংস্কৃতি নৃতাত্ত্বিক (১৬ ডিসেম্বর, ১৯০১-১৫ নভেম্বর, ১৯৭৮)
ছবি: ব্রিটানিকার সৌজন্যে

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১ দিন আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৭ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৭ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে