
স্বামী-স্ত্রীর সম্পর্কে টক-ঝাল-মিষ্টি সবকিছুই মিশে থাকে। প্রায় প্রতিটি সংসারেই স্বামী-স্ত্রীর টুকটাক ঝগড়া হয়। কিন্তু বিয়ের আগে হবু বর-বধূর ঝগড়ার ব্যাপারটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে অদ্ভুত হলেও এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের গুজরাটে। আর এই ঝগড়ায় বিয়ের মাত্র ঘণ্টাখানেক আগে হবু বরের হাতে খুন হয়েছেন এক নববধূ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, শনিবার গুজরাটের ভাবনগর শহরের প্রভুদাস লেকের কাছে টেকরি চকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওই দম্পতির মধ্যে একটি শাড়ি এবং টাকা নিয়ে বিতর্কের সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পুলিশের তথ্যমতে, অভিযুক্ত সাজন বারাইয়া ও নিহত সোনি হিম্মত রাঠোর দেড় বছর ধরে একসঙ্গে বসবাস করছিলেন। তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল এবং বিয়ের বেশির ভাগ প্রথাও শেষ হয়েছিল। শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল।
কিন্তু বিয়ের মাত্র এক ঘণ্টা আগে শাড়ি ও টাকা নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। প্রচণ্ড রাগের মাথায় সাজন লোহার পাইপ দিয়ে সোনিকে আঘাত করেন এবং দেয়ালের সঙ্গে সজোরে তাঁর মাথা ঠুকে দেন, এতে ঘটনাস্থলেই সোনির মৃত্যু হয়।
অভিযুক্ত সাজন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে বাড়িটিতে ভাঙচুরও করেন। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে।
পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট আর আর সিংঘল বলেন, ‘পরিবারের আপত্তি সত্ত্বেও এই যুগল দেড় বছর ধরে একসঙ্গে বসবাস করছিলেন। গতকাল তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। শাড়ি ও টাকা নিয়ে তাঁদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়।’
তিনি আরও বলেন, ‘ঝগড়ার একপর্যায়ে সাজন লোহার পাইপ দিয়ে সোনিকে আঘাত করেন। তিনি তাঁর মাথা দেয়ালের সঙ্গেও সজোরে আঘাত করেন, এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’
স্থানীয়রা জানায়, ঘটনার দিন শনিবার অভিযুক্ত সাজন একজন প্রতিবেশীর সঙ্গেও ঝগড়া করেছিলেন। এর জেরে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করেছিলেন ওই প্রতিবেশী।

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে