হতাশাবাদী মানুষেরা এক সময় নিজেকেই সমাজের অনুপযুক্ত ভাবতে শুরু করেন। তখন তাঁরা সমাজবিচ্ছিন্ন হয়ে একা থাকতে পছন্দ করেন। জনসমাগমস্থল এড়িয়ে চলেন।
কিন্তু ক্যাফে বলতেই চোখে ভেসে ওঠে ধোয়া ওঠা কফিতে চুমুক দিতে দিতে খোশগল্পে মেতে ওঠা এক ঝাঁক মানুষের সমাবেশ। তার মানে, হতাশাবাদীদের সময় কাটানোর উপযুক্ত নয় কোনো ক্যাফে।
হতাশা চর্চা এবং হতাশার প্রচার সব সময়ই সমাজের জন্য ক্ষতিকর বলে মনে করা হয়। তাই হতাশাবাদী মানুষের জন্য এগিয়ে এসেছেন বিষণ্নতা থেকে আত্মহত্যার জন্য খ্যাত দেশ জাপানের এক ব্যক্তি। তিনি নিজেও বিষণ্নতায় ভুগছেন।
টোকিওর শিমোকিতাজাওয়া শহরে হতাশাবাদী ও নেতিবাচক মনোভাবের মানুষের জন্য তিনি চালু করেছেন বিশেষ ক্যাফে। নাম দিয়েছেন ‘নেগেটিভ ক্যাফে অ্যান্ড বার মোরি ওউচি’। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই ক্যাফে।
এ নিয়ে একটি প্রতিবেদন করেছে ফোর্বস সাময়িকী। প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাফেটিকে হতাশাবাদীদের জন্য একটি প্রশান্তিদায়ক স্থান হিসেবে প্রচার করা হচ্ছে। প্রায় এক দশক আগে এ ক্যাফেটির মালিক, যিনি নিজেই বিষণ্নতায় ভুগছেন, ভাবলেন তাঁর মতো মানসিকতার মানুষদের জন্য একটি ক্যাফে খোলা যায়। তবে তাঁর এ পরিকল্পনা বাস্তবায়িত হয় ২০২০ সালে করোনা মহামারির সময়।
খাবারের এ জায়গাতে এসে মানুষ তাঁদের বিক্ষিপ্ত মনের ভাব প্রকাশ করতে পারেন এবং জীবনের চ্যালেঞ্জিং ধাপগুলো বা নিজের হতাশামূলক চিন্তা নিয়ে ভাবতে পারেন।
ক্যাফেটির মালিক ফোর্বস সাময়িকীকে বলেন, ‘মানুষ প্রায়ই বলে, ইতিবাচক হওয়া ভালো এবং নেতিবাচক হওয়া খারাপ। তবে আমার মনে হয় না নেতিবাচক মনোভাব অতটা খারাপ। আমার মনে হয়, অনেক নেতিবাচক মনোভাবের মানুষ তাদের আচার–আচরণে বেশ রক্ষণশীল হয়ে থাকেন, যা বলতে গেলে এক ধরনের সহানুভূতিশীলতা। আমি ভাবলাম, এ ধরনের মানুষের জন্য একটা আরামের জায়গা তৈরি করলে মন্দ হয় না।’
জাপানের সংবাদমাধ্যম সোরা নিউজ ২৪–এর প্রতিবেদন অনুসারে, ক্যাফেতে কাঠের সাজসজ্জা এবং ব্যক্তিগত কক্ষ রয়েছে। আলাদা কক্ষে গিয়ে খদ্দররা স্বাধীনভাবে নিজের মতো সময় কাটাতে পারেন।
তবে এই মোরি ওউচি ক্যাফের একটা অদ্ভুত নিয়ম রয়েছে: এখানে নারীদের আসতে হয় একা, কিন্তু নারীসঙ্গী ছাড়া কোনো পুরুষ প্রবেশ করতে পারেন না!
ক্যাফেটিতে বাইরের খাবারও আনা যায়। তবে জনপ্রতি একটি করে পানীয় সেখান থেকে অবশ্যই কিনতে হয়। প্রতিটি ৩০০ ইয়েনের পানীয়ের জন্য প্রবেশমূল্যে ১০০ ইয়েন ছাড় দেওয়া হয়। ক্যাফেটিতে অবস্থান করতে হলে প্রতি তিন মিনিটে চার্জ দিতে হবে ২০ ইয়েন।
এ ক্যাফেটির আরেকটি মজার বিষয় হলো, এর ককটেল মেন্যুর নাম। এ ক্যাফেটির ককটেল মেন্যুর নাম অতিশয় দীর্ঘ। এমন কয়েকটি পানীয় হলো, ‘গতকাল আমি আমার অভিশপ্ত কোকেশি পুতুল গভীর জঙ্গলে মাটিচাপা দিয়ে এসেছি। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে দেখি পুতুলটি আমার শেলফেই আছে’, ‘আমার বাবার একটাই ভালো দিক ছিল আর তা হলো, তিনি একজন আন্তরিক মানুষ। তবে ২২ বছর আগে তিনি হঠাৎ উধাও হয়ে যান। যাওয়ার আগে এক চিঠিতে লিখে যান “পেগাসাস বাস্তব”।’

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে