ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঘোষিত হওয়ার পর থেকেই টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিমের বন্যা বয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রী ঘোষিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ও হাস্যকর সব মিম ও পোস্ট শেয়ার করছেন নেটিজেনরা। এখনো পর্যন্ত এসব মিম ও পোস্ট ট্রেন্ডিংয়ে আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এক ব্যবহারকারী টুইটারে সুনাককে কোহিনূর হিরা ভারতে ফেরত আনতে অনুরোধ করে মিম পোস্ট করেন। অন্য এক ব্যবহারকারী মজা করে পোস্ট করেন, ‘উপনিবেশকারীরা এখন ঔপনিবেশকদের শাসন করবে।’ এ ছাড়া ঋষি সুনাকের চেহারার সঙ্গে ভারতীয় ক্রিকেটার আশীষ নেহরার চেহারার মিল খুঁজে পাওয়া নিয়েও অনেকে হাস্যরসাত্মক পোস্ট করেন।
ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় একদিকে যেমন ঋষিকে নিয়ে গর্ব করছে ভারতবাসী, একই সঙ্গে ভারতীয় উপনিবেশে ব্রিটিশ শাসনের সময়কাল ও বর্তমান সময়ের তুলনা দিয়ে অনেক হাস্যকর মন্তব্যও করছেন।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে নিয়ে বানানো মিম ও হাস্যরসাত্মক পোস্টগুলোর কয়েকটি দেখা যাক—



পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১ দিন আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে