প্যারা গ্লাইডাররা আকাশ থেকে মিসরের গিজার প্রাচীন পিরামিডগুলো দেখে আনন্দ পান। সেখানে কুকুর ঘুরে বেড়ানোটি যে মোটেই স্বাভাবিক বিষয় নয় এটা তাঁদের থেকে আর কে ভালো বুঝবেন! যুক্তরাষ্ট্রের প্যারা গ্লাইডার মার্শাল মশার ও তাঁর সঙ্গী প্যারা গ্লাইডাররা গত সপ্তাহে সূর্যাস্তের সময় পিরামিডগুলোর ওপর দিয়ে ওড়ার সময় এমনই এক আশ্চর্য দৃশ্য দেখেন। একটি কুকুর পিরামিডের চূড়ার চারপাশে ঘুরে বেড়াচ্ছে!
‘আমরা লক্ষ্য করলাম কিছু একটা দৌড়াদৌড়ি করছে’, সিএনএন ট্র্যাভেলকে বলেন মশার। বলেন, ‘একজন তো ভেবে বসলেন এটা একটি পার্বত্য সিংহ!’ দ্রুত দ্বিতীয় সর্বোচ্চ পিরামিড খাফরের ওপরের দৃশ্যটা পরিষ্কারভাবে দেখার জন্য মোবাইল ফোন হাতে নিয়ে ক্যামেরা জুম করেন তাঁরা। তখনই আবিষ্কার করেন, ৪৪৮ ফুট উঁচু পিরামিডের চূড়ায় একটি কুকুর কয়েকটি পাখিকে তাড়া করছে। অথচ এই পিরামিডের চূড়ায় ওঠার অনুমতি নেই পর্যটকদের।
মশার সিএনএনকে জানান, শুরুতে কুকুরটা সেখানে আটকা পড়েছে ভেবে একটু দুশ্চিন্তায় পড়েন তিনি। তবে পরে চিন্তাটা দূর হয়ে যায়।
‘নিজে থেকে যদি উঠে থাকে, তবে নামতেও পারবে। অবশ্য যদি এমন কোনো রহস্যময় কিছুর খোঁজ পেয়ে থাকে যেটা তাকে ওপরে তুলেছে, তাহলে আলাদা কথা!’ মজা করে বলেন তিনি।
পরের দিন কুকুরটি আগের জায়গায় আছে কিনা দেখতে আবার পিরামিডের ওপর দিয়ে উড়ে যান কৌতূহলী মশার এবং তাঁর সঙ্গীরা। তবে এবার কুকুরটি কিংবা অন্য কিছুর দেখা পেলেন না।
তবে অপর একজন প্যারা গ্লাইডার একটি দৃশ্যের ভিডিও ধারণ করেছেন, যা দেখে মনে হয় একই কুকুর নিরাপদে পিরামিড থেকে নেমে যাচ্ছে। অবশ্য পিরামিড কমপ্লেক্সের ভেতরে কয়েক শ কুকুর ঘুরে বেড়ায়। আগের দিনের কুকুরটি আর এদিনের কুকুর একই কিনা সে সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানান মশার।
এই প্যারা গ্লাইডার জানান, ঘুরে বেড়ানো এই কুকুরদের জন্য নিরাপদ, কম দুঃসাহসিক আবাস খুঁজে পেতে সহায়তা করার জন্য তিনি কায়রোতে পশুদের আশ্রয় কেন্দ্রের সন্ধান করছেন।
কুকুরটির ভিডিওগুলো দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেই সঙ্গে মশারের প্রথম পোস্টটি রাতারাতি ইনস্টাগ্রামে লাখ লাখ ভিউ পেয়েছে।
মশার কয়েক বছর ধরে বিভিন্ন কনটেন্ট তৈরি করছেন, তবে কুকুরটির দুঃসাহসিক কাজের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ দেখে রীতিমতো অবাক হয়েছেন। ‘আমি ভেবেছিলাম পিরামিডের ওপর দিয়ে উড়ে যাওয়ার বিষয়টিই আকর্ষণীয় ছিল, কিন্তু কারও শুধু এ বিষয় নিয়ে তেমন আগ্রহ আবিষ্কার করিনি।’ সিএনএনকে বলেন তিনি।
অনলাইনে মন্তব্য করা কেউ কেউ কুকুর এবং প্রাচীন মিসরীয় দেবতা আনুবিসের মধ্যে একটি যোগসূত্র আঁকার চেষ্টা করেছেন। মিসরের এই মৃত্যু দেবতাকে শেয়ালের মাথাওয়ালা মানুষ হিসেবে চিত্রিত করা হয়।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১৯ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে