
হাতি পালা যে বিশাল খরচের ব্যাপার, এটা বাংলা প্রবাদ জানা না থাকলেও যে কেউ বুঝতে পারবেন। তবে এখন দেখা যাচ্ছে, পান্ডা পালার খরচ তার চয়ে ঢের বেশি। এর প্রমাণ, রক্ষণাবেক্ষণের খরচ চালাতে না পেরে আগামী নভেম্বরে দুটি পান্ডাকে চীনে ফেরত পাঠিয়ে দিচ্ছে ফিনল্যান্ডের এক চিড়িয়াখানা।
চুক্তির সময়সীমা শেষের আট বছর আগেই পান্ডা দুটি ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে ফিনল্যান্ড চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার চিড়িয়াখানাটির পরিচালনা পর্ষদের প্রধান এ তথ্য নিশ্চিত করেন সংবাদ সংস্থা রয়টার্সকে।
লুমি ও পিরি নামের পান্ডা দুটি ফিনল্যান্ডে আনা হয় ২০১৮ সালের জানুয়ারিতে। এর কয়েক মাস আগেই চীনা প্রেসিডেন্ট সি চিনপিং নরডিক দেশটি ভ্রমণের সময় প্রাণী সুরক্ষায় একটি যৌথ চুক্তিতে স্বাক্ষর করেন।
১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকেই বাণিজ্য সম্পর্ক জোরদার, বৈদেশিক সম্পর্ককে শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক ভাবমূর্তি বাড়াতে বিদেশি চিড়িয়াখানায় পান্ডা পাঠিয়ে আসছে চীন।
পান্ডাগুলোর বর্তমান বাসস্থান আহতারি চিড়িয়াখানা জানিয়েছে, চুক্তি অনুসারে ১৫ বছর থাকার কথা ছিল জনপ্রিয় এই প্রাণীগুলোর। কিন্তু শিগগিরই পান্ডাগুলোর এক মাসের কোয়ারেন্টাইন শুরু করা হবে। তারপর জাহাজে করে চীনে ফেরত পাঠানোর হবে এদের।
বেসরকারি এই চিড়িয়াখানার পরিচালনা পর্ষদের প্রধান রিস্টো সিভোনেন বলেন, যে জায়গায় প্রাণী দুটি রাখা হয়েছে, তার পেছনে তাদের খরচ পড়েছে ৯০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১০৮ কোটি টাকার বেশি। এ ছাড়া সরকারকে দেওয়া একটি সংরক্ষণ ফিসহ এদের পেছনে বছরে গুনতে হয় ১৬ লাখ ৭০ হাজার ডলার (কোটি টাকার বেশি)।
অর্থাৎ, বুঝতেই পারছেন পাঠক, একটি পান্ডার পেছনে বার্ষিক খরচ ১০ কোটি টাকার বেশি। এখন নিশ্চয় পান্ডা পালা যে হাতি পালার চেয়ে বেশি খরচের, এটা মেনে নেওয়ায় আপনাদের আর কোনো দ্বিধা থাকবে না।
মধ্য ফিনল্যান্ডের চিড়িয়াখানাটি কিন্তু বড় আশা নিয়ে এই পান্ডাদের এনেছিল। তাদের ধারণা ছিল এরা প্রচুর দর্শক টানবে। কিন্তু গত বছর তারা জানায়, করোনা মহামারির কারণে পর্যটক আসা কমে যাওয়ায় এই পান্ডা পোষা মুশকিল হয়ে পড়েছে। ক্রমবর্ধমান ঋণে এরা জর্জরিত করছে চিড়িয়াখানাটিকে। এদের ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা করছে তারা।
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি খরচ বাড়িয়েছে উল্লেখ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ফিনল্যান্ডের সরকার ২০২৩ সালে তাদের রাষ্ট্রীয় অর্থায়নের আবেদন প্রত্যাখ্যান করে। আর চীনকে এদের ফিরিয়ে দেওয়ার আলোচনা চলছিল তিন বছর ধরে।
‘শেষ পর্যন্ত আমরা এমন একটি পর্যায়ে পৌঁছাই, যখন চীনারা জানায় এটা করা যেতে পারে।’ বলেন তিনি।
এদিকে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পান্ডাদের প্রত্যাবর্তন চিড়িয়াখানার একটি ব্যবসায়িক সিদ্ধান্ত ছিল। আর এর সঙ্গে ফিনল্যান্ডের সরকারের কোনো সম্পর্ক নেই। এটি দুই দেশের সম্পর্কের ওপরও প্রভাব ফেলবে না।
হেলসিঙ্কিতে চীনা দূতাবাস রয়টার্সকে এক বিবৃতিতে জানিয়েছে, চিড়িয়াখানাটিকে সহায়তা করার জন্য চীন চেষ্টা করেছিল। তবে শেষ পর্যন্ত বন্ধুত্বপূর্ণ আলোচনার পর পান্ডাদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে