
বাংলাদেশে চুল-দাঁড়ি বা হাতের নখ বড় হলে রাস্তা-ঘাটেই কেটে দেওয়া হচ্ছে। এরই মধ্যে ভিয়েতনামের ‘নাম দিন’ প্রদেশের শিল্পী লু কং হুয়েন ৩৪ বছর ধরে নখ না কেটে গিনেস রেকর্ড বুকে নাম লিখিয়েছেন। বিশ্বের পুরুষদের মধ্যে দুই হাতে সবচেয়ে লম্বা নখের মালিক এখন তিনি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, তার নখের মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৫৯৪ দশমিক ৪৫ সেন্টিমিটার বা প্রায় ১৯ ফুট ৬ ইঞ্চি—যা একটি পূর্ণবয়স্ক জিরাফের উচ্চতার চেয়েও বেশি।
হুয়েন ৩৪ বছর আগে নখ কাটা বন্ধ করেন। প্রথমে তিনি বাবার মতো শামান বা আধ্যাত্মিক পুরোহিত হওয়ার স্বপ্নে নখ বাড়াতে থাকেন। পরে সে স্বপ্ন বাস্তবায়িত না হলেও নখ আর কাটেননি। তিনি বলেন, ‘এগুলো কেটে ফেললে শারীরিক ও মানসিকভাবে ভীষণ অস্বস্তি লাগে।’
গিনেসের প্রধান সম্পাদক ক্রেইগ গ্লেনডে এ বছরের শুরুতে হুয়েনের বাড়িতে গিয়ে নখ মাপেন। প্রতিটি পাক আর বাঁক বরাবর সুতো টেনে মাপ নেওয়া হয়। বাম হাতের নখ ৩৮৮ দশমিক ৮৫ সেন্টিমিটার, আর ডান হাতের নখ ২০৫ দশমিক ৬ সেন্টিমিটার লম্বা। সবচেয়ে লম্বা নখটি তার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে—১২৭ দশমিক ৫ সেন্টিমিটার (৪ ফুট ২ ইঞ্চি)।
রঙিন রঙে মোড়া এই নখ নিয়েই হুয়েন দেয়ালে দেয়ালে অসাধারণ মুরাল আঁকেন। মানুষ বিস্মিত হয়ে জিজ্ঞেস করে— ‘এত লম্বা নখ নিয়েও কীভাবে এত সুন্দর আঁকেন?’
তবে এই জীবনধারার জন্য তাকে অনেক সতর্ক থাকতে হয়। বৃষ্টিতে নখ ভিজতে দেন না, কারণ ভিজে গেলে নখ নরম হয়ে ভেঙে যেতে পারে। ভিড় জায়গায় মানুষ ধাক্কা দিলে নখ ভাঙার ঝুঁকি থাকে। পোশাক বদলানো বা ঘুমানোর সময়ও তাকে ভীষণ সাবধানে চলাফেরা করতে হয়।

হুয়েনের স্ত্রী থি থুয়ান সবসময় তাকে সাহায্য করেন। কাপড় পরানো থেকে শুরু করে রঙতুলি হাতে দেওয়াসহ নানা কাজে। সমালোচনার মুখে তিনি বলেন, ‘এটা আমার পছন্দ। স্ত্রী না থাকলে এতদিন এগুলো রাখতে পারতাম না।’

গিনেস রেকর্ড বইয়ের ২০২৬ সংস্করণে হুয়েনের নাম উঠবে। গিনেস রেকর্ডের কর্মকর্তা গ্লেনডে বলেন, ‘অনেক বছর পর আবার এই রেকর্ডের নতুন ধারক পাওয়া গেল। হুয়েন শুধু একজন শিল্পীই নন, আধ্যাত্মিক এক মানুষও। তার পরিবার আমাদের ভীষণ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে।’
১৯৬০ সালে প্রথমবার এই রেকর্ড গিয়েছিল এক চীনা পুরোহিতের দখলে। হুয়েনের নাম সেই ঐতিহ্যকেই নতুনভাবে ফিরিয়ে আনলেন।
আরও খবর পড়ুন:

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
২০ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে