অতো বিনয়ী হইয়েন না—আপনি কিন্তু আসলে অতোটা মহান না!
গোল্ডা মায়ার, ইসরায়েলের প্রথম নারী প্রধানমন্ত্রী (৩ মে, ১৮৯৮—৮ ডিসেম্বর, ১৯৭৮)
ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে
লোকের মুখ বন্ধ করার সুযোগ কখনো হেলায় হারাবেন না!
উইল রজার্স, মার্কিন অভিনেতা (৪ নভেম্বর, ১৮৭৯—১৫ আগস্ট, ১৯৩৫)
ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে
অসুখী হওয়ার চেয়ে কৌতুকের বিষয় আর নেই।
স্যামুয়েল বেকেট, আইরিশ ঔপন্যাসিক ও নাট্যকার (১৩ এপ্রিল, ১৯০৬—২২ ডিসেম্বর, ১৯৮৯)
ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে
কারো সমালোচনা করার আগে তাঁর জুতো পায়ে দিয়ে অন্তত এক কিলোমিটার হাঁটুন। কারণ, যখন আপনি তাঁর সমালোচনা করছেন, তখন আপনার সঙ্গে তাঁর ব্যবধান এক মাইল, আর তাঁর জুতো জোড়া আপনার দখলে।
স্টিভ মার্টিন, মার্কিন লেখক ও অভিনেতা (১৪ আগস্ট, ১৯৪৫—)
ছবি: রয়টার্স
পৃথিবীর সব মানুষ যদি একই সময়ে চুপ থাকে, চোখ বন্ধ করে থাকে এবং শান্তি ও সৌহার্দ্যের প্রতি সর্বোচ্চ মনোনিবেশ করে, তবে পৃথিবীতে হত্যা ও নিষ্ঠুরতা চলতেই থাকবে এবং সম্ভবত আরও বাড়বে।
জর্জ কারলিন, মার্কিন স্ট্যান্ডআপ কমেডিয়ান (১২ মে, ১৯৩৭—২২ জুন, ২০০৮)
ছবি: রয়টার্স

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১ দিন আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৭ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৭ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে