১. ‘সৃষ্টিকর্তা যুদ্ধ সৃষ্টি করেছেন, যাতে মার্কিনরা ভূগোল শিখতে পারে।’
মার্কিন সাহিত্যিক মার্ক টোয়েন (৩০ নভেম্বর, ১৮৩৫—২১ এপ্রিল, ১৯১০)। ছবি: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সৌজন্যে
২. ‘ভালো করে শুনে রাখুন, এমন কোনো যুদ্ধ নেই, যা সব যুদ্ধ শেষ করতে পারে।’
জাপানি ঔপন্যাসিক হারুকি মুরাকামি (১২ জানুয়ারি, ১৯৪৯— )। ছবি: রয়টার্স
৩. ‘সৈন্যরা একে অপরকে হত্যা করে বিশ্বের সমস্যার সমাধান কীভাবে করতে চায়?’
মার্কিন কার্টুনিস্ট ও রম্য লেখক বিল বয়েড ওয়াটারসন (৫ জুলাই, ১৯৫৮— )। ছবি: ইউটিউব থেকে নেওয়া
৪. ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ কীভাবে সম্ভব, যেখানে যুদ্ধ নিজেই এক ধরনের সন্ত্রাসবাদ।’
মার্কিন ইতিহাসবিদ হাওয়ার্ড জিন (২৪ আগস্ট, ১৯২২—২৭ জানুয়ারি, ২০১০)। ছবি: উইকিমিডিয়া কমনসের সৌজন্যে
৫. ‘আগের যুদ্ধেও কেউ জিততে পারেনি, পরের যুদ্ধেও কেউ জিতবে না।’
সাবেক মার্কিন ফার্স্ট লেডি এলেনর রুজভেল্ট (১১ অক্টোবর, ১৮৮৪—৭ নভেম্বর, ১৯৬২)। ছবি: উইকিমিডিয়া কমনসের সৌজন্যে

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১ দিন আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৭ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৭ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে