
টাইটানিকের সাত শতাধিক যাত্রী ও ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড, অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
১৮ ক্যারেট স্বর্ণের টিফানি অ্যান্ড কো.-এর পকেট ঘড়িটি ক্যাপ্টেন আর্থার রোস্টরনকেকে উপহার দিয়েছিলেন তিন ধনাঢ্য ব্যবসায়ীর বিধবা স্ত্রীরা। এই তিনজনই ১৯১২ সালের ১৫ এপ্রিল হিমশৈলে ধাক্কা লেগে টাইটানিক ডুবির ঘটনায় মৃত্যুবরণ করেন।
গত রোববার নিলামকারী প্রতিষ্ঠান হেনরি অলড্রিজ অ্যান্ড সন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এসব তথ্য নিশ্চিত করে।
১৯১২ সালে টাইটানিক দুর্ঘটনার সময় বাষ্পীয় ইঞ্জিনের জাহাজ আরএমএস কার্পেথিয়া নিয়ে নিউইয়র্ক থেকে ভূমধ্যসাগরের দিকে যাত্রা করেছিলেন আর্থার রোস্টরন। ডুবতে থাকা টাইটানিকের সাহায্যের সংকেত পেয়ে জাহাজের গতিপথ বদলে সেদিকে যাত্রা করেন ক্যাপ্টেন।
ঘড়িটিতে লেখা, ‘আন্তরিক কৃতজ্ঞতাসহ ক্যাপ্টেন রোস্টরনকে, ১৯১২ সালের ১৫ এপ্রিল টাইটানিক দুর্ঘটনায় বেঁচে যাওয়া তিন যাত্রী মিসেস জন বি থেয়ার, মিসেস জন জ্যাকব এস্টর এবং মিসেস জর্জ ডি উইডেনার।’

মিসেস এস্টরের স্বামী চতুর্থ জন জ্যাকব এস্টর ছিলেন টাইটানিকে ভ্রমণ করা সবচেয়ে ধনী ব্যক্তি। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরনের বিখ্যাত ছবি ‘টাইটানিকে’ খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে তাঁকে। জ্যাকব এস্টর তাঁর সন্তানসম্ভবা স্ত্রীকে লাইফবোটে তুলে দিতে পারলেও আরও হাজার দেড়েক যাত্রী এবং ক্রুর সঙ্গে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
রোস্টনকে তাঁর দুঃসাহসিক কাজের জন্য ১৯১২ সালের ৩১ মে মিসেস এস্টরের নিউইয়র্কের ম্যানসনে উপহারটি দেওয়া হয় বলে জানায় নিলামকারী প্রতিষ্ঠানটি।
ঘড়িটি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি প্রাইভেট সংগ্রাহকের কাছে বিক্রি করা হয় এবং বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতার দেওয়া বিভিন্ন ফি এবং ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয়েছে।
টাইটানিকের সঙ্গে সম্পর্কিত কোনো জিনিস নিলামে বিক্রির আগের রেকর্ডটিও ছিল একটি পকেট ঘড়ির দখলে। এ বছরে ১১ লাখ ৭৫ হাজার পাউন্ডে (১৪ লাখ ৮৫ হাজার ডলার) বিকোয় ঘড়িটি।
নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজের মতে, টাইটানিকের গল্পে মানুষের আগ্রহ যে এখনো বিন্দুমাত্র কমেনি, সর্বশেষ বিক্রয়টি তারই প্রমাণ।
রোববার সিএনএনকে তিনি বলেন, ‘এ বছর টাইটানিকের স্মৃতিচিহ্ন বিক্রির বিশ্ব রেকর্ড দুবার ভেঙেছে। তা প্রমাণ করে জাহাজ সম্পর্কিত স্মৃতিচিহ্নের সরবরাহ হ্রাস পাচ্ছে এবং চাহিদা ক্রমাগত বাড়ছে।’

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১৯ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে