উড়োজাহাজে বসে একটি কাপে প্রস্রাব করাটা নিঃসন্দেহে খুব শোভনীয় ব্যাপার নয়। অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে অবতরণের পর একটি উড়োজাহাজ যখন থেমে ছিল তখন এমন কাণ্ডই করেন এক যাত্রী। স্বাভাবিকভাবেই এর ফলাফল খুব একটা ভালো হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে তাকে।
গত বছরের ডিসেম্বরের ওই ফ্লাইটটি নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে ছেড়ে ছিল। তিন ঘণ্টার যাত্রা শেষে এটি পৌঁছে সিডনিতে। তারপর উড়োজাহাজে বসেই এ কাজ করেন যাত্রীটি। আর এ বছরের ফেব্রুয়ারিতে এ ঘটনার জন্য সিডনির এক আদালত ৫৩ বছর বয়স্ক ওই ব্যক্তিকে ৬০০ অস্ট্রেলীয় ডলার বা ৪৩ হাজার ২৬৫ টাকা জরিমানা করেন।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে।
বিষয়টি সাধারণ মানুষের নজরে আসে গত শুক্রবার যখন নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফের এক প্রতিবেদন। এতে বলা হয়, একই সারিতে বসা এক যাত্রী ঘটনাটি উড়োজাহাজের ক্রুদের নজরে আনেন।
হলি নামের ওই নারী জানান তিনি এবং তাঁর মেয়ে আইল এবং মাঝখানের সিটে বসেছিলেন। আর এক ভদ্রলোক বসেছিলেন জানালার পাশের সিট। ওই ভদ্রলোকই কাপে প্রস্রাব করেন। অবশ্য ভদ্রলোকের নাম প্রকাশ করা হয়নি।
হলি বলেন, উড়োজাহাজটি প্রায় ২০ মিনিটের জন্য টারমাকে ছিল। একটি টার্মিনাল গেট বরাদ্দ পাওয়ার জন্য এ অপেক্ষা। এ সময় ওই যাত্রী একটি কাপে প্রস্রাব করার স্পষ্ট শব্দ শুনতে পান।
ওই নারী বলেন, নিশ্চিতভাবেই ওই লোকটি মাতাল ছিলেন এবং একজন ফ্লাইট অ্যাটেনডেন্টের গায়ে প্রস্রাব ছিটান উড়োজাহাজ ত্যাগ করার সময়।
তবে উড়োজাহাজের ক্রুকে লক্ষ্য করে প্রস্রাব ছিটানোয় তাঁর মূল অপরাধ ছিল না। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, কর্মকর্তারা তাকে উড়োজাহাজ থেকে সরিয়ে নেয় কারণ, ‘সিটে বসা অবস্থায় কাপে প্রস্রাব করেন তিনি।’
এয়ার নিউজিল্যান্ড বলেছে যে তারা ব্যক্তিগত ঘটনা নিয়ে মন্তব্য করে না। তবে জানিয়েছে, নেশাসহ বিভিন্ন অপ্রীতিকর আচরণের জন্য প্রতি মাসে পাঁচ থেকে ১০ জনকে নিষিদ্ধ করে তাঁরা।
১ অস্ট্রেলীয় ডলার=৭২.২৮ টাকা

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে