একটুর জন্য গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড হাত ফসকে গেল! তবে উত্তর আমেরিকায় সবচেয়ে বড় মিষ্টিকুমড়া ফলানোর রেকর্ডটা এখন তাঁর ঝুলিতে।
গত ২ অক্টোবর নিউইয়র্কের কৃষক স্কট অ্যান্ড্রুজ বিশ্ব ওজনদার কুমড়া প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। উত্তর আমেরিকায় সবচেয়ে বড় কুমড়াটি ফলেছে তাঁর খামারে। কুমড়াটি ১৬ অক্টোবর পর্যন্ত প্রদর্শন করা হবে। ৬৩ বছর বয়সী এ কৃষকের খামারে উৎপাদিত কুমড়াটির ওজন ১ হাজার ১৫৮ কেজি। মেলায় তিনি সেরা কুমড়া খামারি হয়ে ৫ হাজার ৫০০ ডলারের পুরস্কার জিতেছেন।
এ বিজয়ের অনুভূতি প্রকাশে স্কট অ্যান্ড্রুজ বলেন, ‘এমন আকারের কুমড়া পাওয়ার জন্য যত বেশি ভালো সার-গোবর আপনার ভাবনায় আসে তা দিতে হবে। সব ধরনের সার, কেলপ (সামুদ্রিক শৈবাল), কেঁচোসার, মুরগির বিষ্ঠা এবং প্রচুর পানি দিতে হবে। মাটি শুকে গেলেই পানি ঢালতে হবে।’
গ্রেট পামকিন ফার্মের প্রকাশনা কর্তৃপক্ষকে স্কট অ্যান্ড্রুজ বলেছেন, পুরস্কারের সাড়ে ৫ হাজার ডলার দিয়ে আগামী বছরের প্রতিযোগিতায় জেতার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করবেন।
এই কুমড়া ফলাতে গিয়ে চ্যালেঞ্জের কথা বলতে গিয়ে অ্যান্ড্রুজ বলেন, ‘সবচেয়ে কঠিন কাজটি ছিল বিড়াল এবং রেকুন থেকে কুমড়াকে রক্ষা করা। সমস্ত পশু-পাখির আকর্ষণের কেন্দ্রে যেন ওই কুমড়া! সবাই এটিকে খেতে চায়। বিড়াল গিয়ে আঁচড়াতে চেষ্টা করে, তারা মনে করে এটা একটা বিশাল পালঙ্ক!’
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে পারেননি স্কট অ্যান্ড্রুজ, অবশ্য কাছাকাছি ছিলেন। এখন সবচেয়ে বড় মিষ্টি কুমড়ার রেকর্ডটি এক ইতালীয় কৃষকের দখলে। তাঁর কুমড়ার ওজন ছিল ১ হাজার ২২৫ কেজি।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১ দিন আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে